শাহাবজাদে ইরফান আলী খান স্মরণে
২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘুম থেকে উঠেই নিউজটা পড়ে মনটা খারাপ হয়ে গেলো । আমার প্রিয় অভিনেতা ইরফান খান (শাহাবজাদে ইরফান আলী খান) ইন্তেকাল করেছেন । ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । অনেকদিন ধরে টিউমার জনিত ক্যান্সারের সাথে যুদ্ধ করছেন । আজ জানলাম উনি আর নেই । কয়েকদিন আগে তাঁর মাও ইন্তেকাল করেন । তিনি জানাজায় উপস্থিত থাকতে পারেননি । বাকি চার খানের চেয়ে এই খানকে পছন্দ শুধুমাত্র তার চমকপ্রদ সাবলীল অভিনয়ের জন্য । অনেক ক্ষেত্রে অন্যান্য খানদের অভিনয় যখন আমাদের হতাশ করেছে সেখানে তিনি আমাদের হতাশ করেননি । তাঁর দ্যা লাঞ্চবক্স , বিল্লু বার্বার, সানডে , পিকু , তালভার , কারিব কারিব সিঙ্গেল, হিন্দি মিডিয়াম মুভিগুলো দেখে হেসেছি , মন খারাপ করেছি , তারপর মুভি শেষে আত্মতৃপ্তি পেয়েছি । কিছুদিন আগেই তাঁর সর্বশেষ মুভি অ্যাংরেজী মিডিয়াম দেখলাম পুরো পরিবার নিয়ে দেখলাম । টিউমার (neuroendocrine tumour) সংক্রান্ত ক্যান্সার যেখানে ৯০% সচরাচর সেরে যায় । সেখানে তিনিও পার পেয়ে যাবেন ভেবেছিলাম । কিন্তু ভাবিনি এই রকম কোন কিছুর সংবাদ পাবো । ইরফান খান বাংলাদেশের মানুষের হৃদয়ের খুব কাছের । উনি হুমায়ূন আহমেদ স্যারের উপর নির্মিত ডুব ছবিতেও মূল চরিত্রে অভিনয় করেছেন । নিয়তির কি অদ্ভুত পরিহাস । হুমায়ূন স্যারও ক্যান্সারে চলে গেলেন ইরফান খানও ক্যান্সারে (Colin infection) চলে গেলেন ! রেস্ট ইন পিস ।

ছবি অনলাইন সংগ্রহিত
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০২০ রাত ৯:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গায়ে ভাই রে সাদা নীল জার্সি
গন্ধ বাতাসে উম্মুখ হয়ে আছি;
কখন হবে- কণ্ঠ নালীর মিছিল-
তারপর- তারপর- সজোরে কিক
গোল- গোল শব্দটা আনন্দ মুখর!
আমার জার্সির রঙগুলো আত্মহারা
রাতজাগা পাগলাপাড়া ফুটবল খেলা
নয়ন জলে টলমলে- স্মৃতির...
...বাকিটুকু পড়ুনএসো, বৃত্তবদ্ধ খাঁচা ছেড়ে বাইরে এসো,
কল্পনাতীত উদাত্ত আকাশে চোখ পেতে
দুজনে বসি ঘাস গালিচাতে আজ পাশাপাশি ,
দেখ, পুস্প-ফলে বৃক্ষদের একাগ্র তপস্যা
দেখ, পূর্নিমাকে অর্থ দেয় বিপরীত অমাবশ্যা ।
দেখ, সাপ ও... ...বাকিটুকু পড়ুন
"হে কাবা! তুমি কতই না উত্তম, তোমার সুঘ্রাণ কতই না চমৎকার! তোমার মর্যাদা কতই না মহান! তবে সেই সত্তার শপথ, যাঁর হাতে মুহাম্মদের প্রাণ! নিশ্চয়ই আল্লাহর কাছে একজন মুমিনের জান,... ...বাকিটুকু পড়ুন
-কি পাও আমার মাঝে ?
-দুটি চোখ।
যেখানে আমার সর্বসুখ নিহিত,
ছমছমে সন্ধ্যা, ভয় জাগানিয়া অন্ধকার রাত,
এসব বৃথা হয়ে যায়,
তোমার একটি ছোঁয়ায়।
তোমার চোখের একটি পলক, আমার হাজার বছর,
আর কি... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগের অধ্যাপক চৌধুরী মো. তাশরিক-ই-হাবিবকে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার
সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে কোন সিদ্ধান্ত নেওয়ার সময় পপুলিস্ট দিক ও ন্যায়বিচারের দিক উভয়ই খেয়াল রাখতে...
...বাকিটুকু পড়ুন