somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বঙ্গবন্ধু, ১৫ আগস্ট ও ৩২ নাম্বার বাড়ির প্রতি এত কটাক্ষের কারণ

২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




বঙ্গবন্ধু, ১৫ আগস্ট ও ৩২ নাম্বার বাড়ির প্রতি এত কটাক্ষের কারণ নিয়ে নিরপেক্ষতাকে সাথী করে সংবিধিবদ্ধ সতর্কতার সাথে কিছু বলা প্রয়োজন।

ঐতিহ্যবাহী যেকোনো দলের ক্ষেত্রে একজন কাল্ট ফিগার লাগে যাকে আদর্শ রেখে দলের কার্যক্রম চালানো যায় । ভারতে মহাত্মা গান্ধীর কংগ্রেস পার্টি বা পাকিস্তানে মোহাম্মদ আলী জিন্নাহর মুসলিম লীগ এটা একটা সহজ উদাহরণ। একই পথে আওয়ামী লীগও হেঁটেছে। বিএনপিও হেঁটেছে। যেমন বিএনপি জিয়াউর রহমানকে বঙ্গবন্ধুর কাউন্টার পার্ট হিসেবে স্বাধীনতার ঘোষক হিসেবে দাঁড় করানোর চেষ্টা করা হয়েছে। সময় পায়নি। পেলে আরো বড় আকারে বিষয়টি প্রতিষ্ঠা করে ফেলতো। তবে আওয়ামী লীগ যা করেছে বিএনপি তা তার সাত জন্মেও করতে পারবে কিনা সন্দেহ।


২০০৮ পর পর আওয়ামী লীগ তার দলের স্থায়িত্বকে নৈতিক-অনৈতিক উপায়ে টিকিয়ে রাখতে বঙ্গবন্ধুকে ক্রমে এক্সট্রিমিনিস্ট ওয়েতে কাল্ট ফিগারে পরিণত করা শুরু করলো। (বিষয়টা ২০০৮ আগে এতটা ছিল না)।

দলের সব কার্যক্রম মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর নামে পরিচালনা শুরু হল । প্রথমে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে একটা ধর্মের রূপ দিলো । বঙ্গবন্ধুকে বানালেন এই ধর্মের প্রবর্তক । তার বাণীকে (যেমন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম) বানানো হলো ধর্মগ্রন্থ। ধর্মের প্রতিটি বাণী যেমন অলঙ্ঘনীয়। তেমনি এই ধর্মের প্রতিটি বাণীও অলঙ্ঘনীয় । ধর্মের প্রতিটি বাণী-উপদেশ-নিষেধ অবমাননা যেমন ব্লাসফেমি। তেমনই এই ধর্মগ্রন্থের অবমাননাও ব্লাসফেমি (যেমন যেকোন বিরুদ্ধাচারণকে স্বাধীনতা বিরোধী তাকমা দেওয়া)। আওয়ামী লীগের কার্যালয় হলো এই ধর্মের চার্চ, ৩২ নাম্বার বাড়িকে বানানো হল তীর্থস্থান তথা ভ্যাটিকান সিটি, ১৫ আগস্ট হলো ১০ই মহরম এবং এই ধর্মের প্রধান পোপ হলো প্রবর্তকের কন্যা। আর আওয়ামী লীগ/ চার্চের অনুসারীরা হল দেশের সবচেয়ে বড় ধর্ম সম্প্রদায়।এই ধর্মে বিরুদ্ধে যেই গিয়েছে সেই অবিশ্বাসী, সেই নাস্তিক, সেই কাফের, সেই স্বাধীনতা বিরোধী । সেই থেকে এই ধর্ম সম্প্রদায়ের বিরুদ্ধে যেকোনো সমালোচনা ব্লাসফেমি বিধায় যে কোন অত্যাচার নিপীড়ন এই ধর্মের শরীয়ত মতে জায়েজ।


এভাবে মুক্তিযুদ্ধকে বানানো হলো একটা ট্যাবুতে। জনসাধারণের উপর অত্যাচারের শাণিত বুলেটের প্রতিটা আঘাত করা মুক্তিযুদ্ধের নামে, বঙ্গবন্ধুর নামে। বিপ্লবের মাধ্যমে এই ধর্ম সম্প্রদায়ের হাত থেকে রাষ্ট্র স্বাধীন হয়েছে। বিনিময়ে শোষিত ও অত্যাচারিতদের হাতে পুড়েছে এই ধর্ম, এই ধর্ম সম্প্রদায়, এই ধর্মের তীর্থস্থান তথা ভ্যাটিকান সিটি। অপমানিত হয়েছে এ ধর্মের আদর্শ ও প্রবর্তক। কারণ একবার লোকালয় পোড়া শুরু হলে ধর্মালয়ও রক্ষা পায় না। অথচ এর পিছে মুক্তিযুদ্ধ বা বঙ্গবন্ধুর কোন দোষ আছে কি? দোষটা তাদের যারা একে ধর্মের নামে অত্যাচারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে । ইতিহাস তাদের কাউকে ক্ষমা করবে না।
শান্তনু চৌধুরী শান্তু. এডভোকেট
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০২৪ রাত ২:৩৫
১০টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×