ধোঁয়া
.........//স্বপ্নীল ফিরোজ

পৃথিবীতে এখনও রোদ উঠে আলোকিত হয় চারদিক।
সকালের সূর্যের বুকে আমি দেখেছি
অনেক বেদনার তীর বুকে নিয়ে সে গেঁথে আছে সবুজ পাতায়।
ভ্যাপসা গরমে কারো কারো মুখ থেকে অনবরত নির্গত হয় ধোঁয়া।
ধোঁয়ার পরিমাণ মেপে মেপে আমরা তাদের পূঁজো করি।
যদি আকাশ ছেয়ে যায় ধোঁয়ায় কালো মেঘের মতো।
যদি আলো দূর্ভেদ্য হয় পৌঁছতে না পারে ধরায়।
আমরা খুঁজি সেই আগ্নেয় ধোঁয়ার মুখ।
আমাদের অঞ্জলি ভরা অনেক ফুল তার প্রাপ্য হয়ে যায়।
অথচ সূর্যের বুকে বেদনার তীর
তবুও ক্লোরোফিল তৈরী করে পাতায়, পৃথিবী সবুজ হয়।
ফুলেরা হাসে পাখি গান গায়।
আমরা চিরকাল পূঁজোর ফুল কুড়াই।
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১৮ বিকাল ৩:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




