
কলতান
.........//স্বপ্নীল ফিরোজ
কিছু কিছু গাছের পাতার ফাঁক গলে সূর্য নামে।
আমি তাঁকে দেখতে চেয়েছিলাম।
দেখি পাতায় পাতায় বেদনার শিশির জমে আছে।
সেখানে শিশু সূর্য প্রিজম নিয়ে খেলে,
নিজেকে ভাঙতে দেখে সে লিখে রাখে সময়।
কিছু কিছু পাখি নিঃশব্দে গান তোলে এর ডালে।
আমি তাকে শুনতে চেয়েছিলাম।
দেখি বাউলা বাতাসে পাতারা সুর খেলে।
সেখানে গানের পাখির কলতান শুনে আজন্ম বধির।
নিজেকে বিলিয়ে দিয়ে গায় মানবতা।
তবুও কিছু সূর্যের মুখে সৌরকলংক,
সবুজ পাতায় হলুদ ব্যাধি।
কিছু পাখির কন্ঠে হলুদ সুর।
আমি চেঁচিয়ে উঠি -হে সূর্য তারার ধুলোয় আমি অন্ধ হতে চাই না।
কলতানে ভেসে যায় আমার ধ্বনি,প্রতিধ্বনি।
------------------------------------------------------------------------------
ছবিঃ গুগুলের সহায়তায় ইন্টারনেট থেকে খুঁজে বের করা। যিনি ছবিটি তুলেছেন তাঁর প্রতি সীমাহীন কৃতজ্ঞতা জানাই।
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৪৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




