কোন এক সকালের গল্প
.............//স্বপ্নীল ফিরোজ
কোন কোন সকাল আস্ত একটি দিনকে তছনছ করে দেয়।
তেমনি এক সকাল
ব্যাঙের মতো বর্ষার জলে ভিজে পানিবাহিত রোগ বাঁধালো খুব।
বুকে জমে শ্লেষ্মা খুকখুক কাশি নিরাময়হীন। রেলের বগির মতো
তার সকালকে টেনে নেয় আস্ত একটা দিন।
রাতের আকাশ দুর্বার ডগায় নিরবে
নামিয়েছিল যে শিশির এই সকালই তাদের বুকে এঁকেছিল সূর্য।
সুপ্ততাপে কে তাকে শুষে নেয়! এইসব ভাবতে ভাবতে দিন থামেনি দুপুরের স্টেশনে।
বিকেলের ছায়ার স্টেশনে তুমুল কোলাহল হাঁকডাক মানুষের।
তবুও ট্রেনের ইঞ্জিনের
শব্দ ছাপিয়ে কামারের হাপরের মতো শ্লেষ্মা জমা বুকে কেশেই যাচ্ছে সকাল খুকখুক খুকখুক!
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০১৮ ভোর ৬:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



