সেই ছোট বেলায় মা এবং খালাদের সাথে নাইতে নেমেছিলাম।
মা-খালারা মেতেছিল গল্পে আর আমি ছিলাম জল-লীলামগ্ন।
সাঁতার জানতাম না তখনও। গত শীতে পুকুর যখন শুকনো ছিল
সেখানে একটি কুয়ো খনন করেছিল মামা। আমি সেখানে ডুবে গেলাম।
কুয়োর গভীরে ডুবতে ডুবতে জল খেতে খেতে মায়ের প্রতি প্রচণ্ড
অভিমান নিয়ে মারা যাচ্ছিলাম। আমার কারো প্রতি কোন ক্ষোভ
ছিল না। শুধু মায়ের প্রতি প্রচণ্ড রাগ।মা- 'আমি মারা যাচ্ছি আর-
তুমি মেতে আছো জাগতিক গল্পে! মা- আমার মৃত্যুর পর জানি
তোমার জাগতিক গল্প সাঙ্গ হবে চিরতরে একদিন।'
মা আজ নেই
এখন কেউ আমার হাত ধরবে না। তুমি মেতে আছো সোনার সংসারে
রূপার ফুলদানিতে আর কতটুকু জল দিলে জেগে থাকে গোলাপের ঘুম।
এখন আমি সাঁতার জানি, পারি দিয়েছি আটলান্টিক। মামার মতো
তোমার মনের পুকুরে তুমিও রেখেছিলে কুয়ো কেটে। সেখানে আজ
ডুবতে ডুবতে জল খেতে খেতে হাত বাড়িয়ে রাখি কোথাও কেউ নেই!
...............................................................................................................................
টেক্সাস, যুক্তরাষ্ট্র,
চলমান ফোন +18179661504 (হোয়াটসঅ্যাপ সহ)
সর্বশেষ এডিট : ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




