ভোরবেলা গাড়ি করে সিলেট থেকে মৌলভীবাজার যাত্রা। এরপর ওখানের কমলগঞ্জ উপজেলার সদর থেকে আরো প্রায় ৩০কিমি দূরে যেতে হয় সিএনজি করে। এরপর শুরু হয় ২ঘন্টার হাঁটার পথ।যাওয়ার সময় তেমন সমস্যা না হলেও পৌঁছানোর পর বৃষ্টি হওয়ায় আসার পথ অ্যাডভ্যাঞ্চারাস থেকে ক্রমশ মারাত্মক ডেঞ্জারাস হয়ে উঠেছিল। তবুও প্রাণ হাতে নিয়ে গেলেও একদম যে ডিসাপয়েণ্টেড হয়েছি তা বলব না। এ ধরণের বুনো অপার্থিব সৌন্দর্য যে বাংলাদেশে আছে তা আগে জানতাম না। হাতে লাঠির উপর ভরসা করে রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বনের বন্ধুর কর্দমাক্ত পথে হাঁটা, এক বাঁশের সাঁকো পাড়ি দেয়া, চার হাত-পায়ের উপর ভর করে পাহাড় বাওয়া, ক্রমশ মশা-মাছি-জোঁকের কামড় খাওয়া, এক হাঁটু পানি খালি পায়ে পার হওয়া আর ধারালো পাথরের আঘাতে ক্ষত-বিক্ষত হাত-পায়ের ব্যাথা- এ এক নতুন অভিজ্ঞতা। সব কষ্ট দূর হয়ে যায় ১৪৭ কিংবা ১৬০ ফুট উঁচু ঝর্ণাটি দেখার পর।
হাম হাম কিংবা হামহাম বা চিতা ঝর্ণা, বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দি সংরক্ষিত বনাঞ্চলের গভীরে কুরমা বন বিট এলাকায় অবস্থিত একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝরণা। জলপ্রপাতটি ২০১০ খ্রিস্টাব্দের শেষাংশে পর্যটন গাইড শ্যামল দেববর্মার সাথে দুর্গম জঙ্গলে ঘোরা একদল পর্যটক আবিষ্কার করেন। দুর্গম গভীর জঙ্গলে এই ঝরণাটি ১৩৫, মতান্তরে ১৪৭ কিংবা ১৬০ ফুট উঁচু, যেখানে বাংলাদেশের সবচেয়ে উঁচু ঝরণা হিসেবে সরকারিভাবে স্বীকৃত মাধবকুণ্ড জলপ্রপাতের উচ্চতা [১২ অক্টোবর ১৯৯৯-এর হিসাব অনুযায়ী] ১৬২ ফুট। তবে ঝরণার উচ্চতা বিষয়ে কোনো প্রতিষ্ঠিত কিংবা পরীক্ষিত মত নেই। সবই পর্যটকদের অনুমান। তবে গবেষকরা মত প্রকাশ করেন যে, এর ব্যপ্তি, মাধবকুণ্ডের ব্যাপ্তির প্রায় তিনগুণ বড়। (সোর্সঃ উইকি)
এর আগের দিন জাফলং এ ডিএসএলআর নিয়ে বিব্রতকর পরিস্থিতির কারণে এদিন আর ব্যাগ থেকে বেরই করিনি ওটা । প্রায় সব ছবিই বন্ধু Anit Ahsan এর point & shoot ক্যামেরা দিয়ে তোলা।
এখানে বেশ কিছু ছবি দিলাম। আরও ছবি দেখতে চাইলে এই লিঙ্কে যান:
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০১৩ রাত ২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


