প্রেমটা ওয়াটার হিটারে হাল্কা আঁচে গরম করতে দিও,
ফুটতে শুরু করলে ছেড়ে দিও দু’চামচ তোমার হাসির লিকার।
কিংবা একটু কষ্ট করে দিও নাহয় এক চিমটি অভিমান,
কুচি কুচি করে কেটে দিও তাতে তোমার চুলের মিষ্টি ঘ্রাণ।
খুব বেশি কিছু চেয়ে ফেললাম? তা নাহয় একটু হলই বা,
একটু করে দিও গো কুসুম গরম প্রেমে এক চামচ চুমু।
পারলে তোমার ঠোঁটের লাল রং বা কাজলের কাল,
ভালবাসার গাঢ় রংটা একটু মিশবে ভালো।
হয়ে গেলে সুগন্ধের জন্য একটু করে ফুঁ দিও,
টি-পটে ঢেলে দেয়ার আগে আঙ্গুলে ছুঁয়ে দিও আদর একরাশ,
ধোঁয়া হয়ে উঠুক তোমার কড়া প্রেমে সতেজতার বসবাস।
তোমার প্রেমাতাল আমাকে তন্দ্রা কাটাতে
চায়ের স্বাদে ক্যাফেইন ছুঁয়ে দিও,
আমায় এক কাপ ভালবাসা দিও,
এক কাপ ভালবাসার চা দিও।

১৪ ০৯ ১৪
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




