somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেমপদ্য পনেরঃ চল, আজ সারারাত কবিতা করি তোমার সাথে...

১৮ ই অক্টোবর, ২০১৪ সন্ধ্যা ৭:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেয়ে, তুমি কথা দিয়েছিলে আজ কবিতা হবে...
তাহলে গল্প করতে বলছ কেন?

গল্প তো আমি সবার সাথেই করতে পারি।
‘ওই শালা, হারামজাদা, কিপ্টার বাচ্চা’
বন্ধুরা মিলে গালির তুবড়ি, পচানোর ফাঁকে ফাঁকে
চা-সিগারেটের সাথে রাসেলের বেইলি রোডের দোকানে
আধো আঁধারে গল্পগুলো সব ধোঁয়া হয়ে যায়।
এই জোছনা রাতে ছাদে বসে তোমার সাথে গল্প করব?
কেন করব??

বন্ধুদের সাথে, খোঁচা খোঁচা দাড়ি কিংবা শেভড গালে
আফটারশেভের ঘ্রাণে, কিংবা দুদিনের বাসি কাপড়ের ঘামে
গল্পগুলো সব গন্ধ হয়ে যায়।
তাহলে কেনই বা ছাদে বসে ফুলের সৌরভে
তোমার শাড়ির আঁচলে মাড়ের গন্ধে
গল্প করব আমি বল??
কেন করব??

মোড়ের সিঙ্গারা-পিঁয়াজুর দোকানে একটু জায়গা পেলেই
পাঁচ মিনিটের আলাপ বন্ধুদের সাথে এক ঘন্টায়
শসার সাথে লাল সসের স্বাদে গল্প হয়ে যায়।
তাহলে নান্দোস পিজ্জাহাট কেএফসির লাউঞ্জে বসে
আড়াইহাজার টাকা দামের মুরগীর ঠ্যাং চিবুতে চিবুতে
তোমার সাথে আমি কেন গল্প করব, বল??
কেন করব??

তোমার সাথে আর কখনো গল্প না।
তোমায় ভেবে প্রেম হয়েছে ব্ল্যাকহোলের কল্পনা।
তোমার সাথে সারারাত করব আমি কবিতা,
গল্প আমার যেটুকু ছিল, ভুলে যাব সবই তা।
চল না আমরা কবিতা করি,
কবিতা পড়ি, কবিতা গড়ি।
চল, দু মুঠো কবিতা চাবাই,
কবিতা ভিজি, কবিতা নামাই।
চুমুক দেই কবিতার কাপে।
তোমাকে দেখে যাই পলকে পলকে,
আর গাইতে থাকি তোমার সৌন্দর্য
তুমি সমানে করে যেতে থাক অগ্রাহ্য,
তোমার হাসির মাঝে লক্ষ বছরের
অজস্র সুন্দর ম্লান হয়ে যাক প্রহরের।
আমি যতই জট খুলি, তুমি ততই রহস্যময় হও।
আমি যতই ভিতরে যাই, তুমি ততই গভীর হও।
আমি যতই আলো চাই, তুমি ততই অন্ধকার মাড়াও।

প্রেমের রাজ্যে পৃথিবী কবিতাময় সুখ,
পূর্নিমার চাঁদ যেন প্রেমিকার মুখ।


১৮ ১০ ১৪

ফেসবুকে ঠিকানাঃ Click This Link

সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:১৫
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশভাগের পর-

লিখেছেন রাজীব নুর, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০৮



সময় তখন ১৯৫০ সাল।
ওমর আলীর জ্বর এসেছে। জ্বর নিয়েই তিনি পত্রিকা পড়ছেন। দীর্ঘদিনের অভ্যাস। টারজান গিয়েছে বাজার করতে। এর আগেও টারজান বেশ কয়েকবার বাজার করেছে। বাজার করতে... ...বাকিটুকু পড়ুন

হায়ার সেলফ্‌

লিখেছেন হুমায়রা হারুন, ২৬ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:৪১


শীতের সময়ে রাত ১০ টা অনেক রাত। আর তা যদি হয় শহর থেকে দূরে শহরতলীতে,আবাসিক এলাকার আশপাশে,তাহলে তো কথাই নেই। রাত আটটা বাজতে না বাজতেই পাড়ার সকলে সেখানে... ...বাকিটুকু পড়ুন

এফএম রেডিও

লিখেছেন নাহল তরকারি, ২৬ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:২০

২০০৯ সাল। একটি ছেলে। সে তার নানা নানীর সাথে মুন্সীগঞ্জ এ থাকতো। নানা তার নাতিকে একটি মোবাইল উপহার দেয়। নকিয়া ১৬৬১। সেই মোবাইলে এফএম রেডিও ছিলো। সে... ...বাকিটুকু পড়ুন

শাহজালাল রুমি দেশ ছেড়েছেন কার ভয়ে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৮


থাপ্পড়-কাণ্ডের পর দেশ ছেড়েছেন শাহজালাল রুমি। টঙ্গীতে নিজের মেয়ের সঙ্গে ঘটে যাওয়া অন্যায়ের প্রতিবাদ করাই যেন কাল হয়ে দাঁড়িয়েছে তাঁর জন্য। গণমাধ্যমের সামনে প্রকাশ্যে হত্যার হুমকি, ব্যক্তিগত বার্তায় ভয়ভীতি প্রদর্শন,... ...বাকিটুকু পড়ুন

ব্লগের ওসমান হাদী সৈয়দ মশিউর রহমানের ব্যান

লিখেছেন এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো, ২৭ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:৫০

এ আমি কী দেখলাম! ব্লগের প্রতিবাদী মুখ, ভারতের যম, ওসমান হাদীর মুখপাত্র, একাত্তরকা গণ্ডগোলের ব্যাপারে সচেতন মুখ সৈয়দ মশিউর রহমানের ব্লগটি স্থগিত অথবা বাতিল করা হয়েছে। দেশে যখন সামান্য চুমু... ...বাকিটুকু পড়ুন

×