- এখন তোমার সঙ্গী কী?
- জোছনার চাঁদ। তোমার?
- রাতের আঁধার।
- কেন? অন্ধকার খুব ভালোবাসো বুঝি?
- অন্ধকার নয়। আমি ভালবাসি রাতের কালোটা।
- হুম, এজন্যই বুঝি কালো রোদচশমায় ঢেকে রাখ চোখ দুটো?
- বলনা আর, পিউপিল দুটো বড্ড জ্বালাতন করছে।
মাইড্রিয়াসিসেই থাকতে চায় আজকাল।
- হয়েছে। নকটার্নাল সাজা হচ্ছে খুব, না?
এত কালোপ্রেম কোথায় ছিল এতদিন?
- আমার কী আর দোষ বল?
যেদিন হতে তোমার কালো চুলের আঁধার দেখেছি,
সেদিন হতে আমি অন্ধকারের জীব।
- আমাকে বনলতা সেন পেয়েছ? জীবনানন্দ হতে ইচ্ছে করছে?
-উহু, জীবনানন্দ হওয়ার স্বপ্ন নেই আমার।
হাজার বছর ধরে সিংহল সমুদ্র থেকে মালয় সাগরে কিংবা
বিম্বিসার অশোকের ধুসর জগতে বেড়াবার সাধ আমার ছিল না কখনো।
সাধ ছিল তোমার চুলের নায়াগ্রা জলপ্রপাতে অবাধ ডুবসাঁতারের,
কিংবা সেই ঘন চুলের আমাজন নগরীতে হারিয়ে যেতে।
এখন কী মনে হচ্ছে জানো?
- কী?
- প্রেমিক না হয়ে যদি তোমার চুলের কাঁটা হলেই ভাল হত বুঝি!
মাঝেমধ্যে তোমার চুলের কাঁটার প্রতি খুব হিংসে হয়,
সারাবেলা যদি তোমার চুলের ঘ্রাণ নিয়ে খোপার মাঝে ওভাবে বেঁচে থাকতে পারতাম!!
২১ ০৯ ২০১৬
সর্বশেষ এডিট : ২২ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



