আমি যখন ছোট্ট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে
একদিন এক মেঘবালিকা প্রশ্ন করে কৌতুহলে , "এই ছেলেটা, নাম কিরে তোর?"
............
এটা আমার প্রিয় একটা কবিতা, শুনতে ভালবাসি ব্রততী 'র কন্ঠে। তবে যে বৃষ্টি সত্যি সত্যি সারাটা বছর ঝরে শুধু আমাকে ভেজায় তার নাগাল যে আমি পাই না! কিংবা পেতে পারি না। সে অনেক কারণ। আজ থাক সব ভারি কথা।
তাকে আমি যখন থেকে দেখি....প্রায় এক বছর একটানা। কোন দিন অন্য রকম মনে হয়নি। অবশ্য ভয়ানক সব দুষ্টুমিতে ব্যস্ত থাকতাম বলে পড়াশুনাসহ কোথাও তেমন মন দিতে পারি নি। তার পর এল অখন্ড অবসর। আর আমার পড়ার চেষ্টা, বদলে অনবরত বই ছাপিয়ে শুধু তারই মুখটা মনে পড়া। আরও একটা বছর কাটল সে দূরে থেকেও সারাক্ষণ কাছেই রইল।
তার পর আমি চলে যাই আরও দূরে, সে আমার মনে মনে চলে আসে আরও কাছে। কাটে দিন কাটে রাত। সে এখনও নিত্য সঙ্গী। ভোলার চেষ্টা, চেষ্টা নতুন করে অন্য কাউকে ভাল লাগানোর, ১০ বছর ধরে। সব ব্যর্থ করে দিয়ে এখনও সে আমার ই কাছে তার নিজের অজান্তে, এর নাম কি ভালবাসা?
নিজেকে বকাবকি করে, এটাকে নাম দেই আসক্তি। তবু কাটে না তা। নাম দেই মোহ। ঘোর। তবু জাগি না। আমি ভেবে কূল পাই না। পাগলের মত কাঁদি। একা একা। অনেককে বলে বেড়াই। তবু সে আমায় ছাড়ে না। ভাবতাম বলে দিলে মনে পুষে না রাখলেই ভুলে যেতে পারব। হয় না। আমি বছর বছর ভিজতে থাকি পরম কাঙ্ক্ষিত না চাওয়ার বৃষ্টিতে।
*** তার সাথে আমার দেখা হয় মনে মনে। দেখা করি, দৃশ্যকল্প সাজাই, কথাও চলে। সব অবাস্তব। আমার পরিচিত এক বন্ধু বলেছে যারা কল্প জগতে বেশি থাকেন তাদের কয়েকটা মানসিক রোগ হওয়ার ঝুকি থাকে। সিজোফ্রেনিয়া, ওসিডি, ইত্যাদি। তবু না ভেবে থাকতে পারি না। সামনে পরীক্ষা থাকলে তো কথাই নেই....সব পরীক্ষা আমি খারাপ দেই। কি আর করা পরীক্ষায় তো আর তার ছবি আঁকতে বলে না! বর্ণনা ও চায় না। আমি মেনে নেই।
মাঝে মাঝে খুব বেশি ডিপ্রেসিভ হয়ে যাই, তখন সবসময় সুইসাইড করার চিন্তা থাকে মাথায়। কিভাবে কোথায় কখন করব তা ভাবি। খুব বেশি ভয়ঙ্কর সময় আমার । বাড়িতে যোগাযোগ করি না। দুশ্চিন্তা করবে। কিছু অপার্থিব বন্ধুদের কল্যাণে বেঁচে যাই। ভাল থাকি কিছুদিন। তারপর আবার ডিপ্রেসিভ সেশন। এভাবে তবু বেঁচেই থাকি। কখনও মনে হয় যাই কোন মনোবিজ্ঞানীর কাছে। তাও হয়ে ওঠে না।
তার সাথে আমার কোন মিল তো নেইই, অমিলও সবগুলো উল্টা উল্টা। যেখানে আমার স্কোর হওয়া দরকার বেশি সেখানে সে আর যেখানে আমার কম হতে হবে সমাজের চোখে সেখানেও সে।
কি আর করি। সমাজ অবহেলা করলে আমার পরিবার কষ্ট পায়, আবার সেও বা কেন আসবে চোখরাঙানি উপেক্ষা করে, ভালবাসার দায় তো তার নয়, এ যে একতরফা!!
১লা জুন : অবশেষে এই প্রযুক্তির যুগে তাকে আমি খুঁজে নিয়েছি আমার মত করে। আগেই বলেছি, সে আমাকে চেনে, কিন্ত আমাকে ভঅলবাসার কথা ভাবতে পারে না। অন্তত ভাবে না যে সে বিষয়ে নিশ্চিত আমি।
তো পরিচয় গোপন করার মত একটা উপায় খুঁজে পেতে হয়েছে আমাকে। এবং সেখানে তার সাথে প্রায়ই কথাবার্তার আদান প্রদান হয়।
আমি শুনেছিলাম তার বিয়ের কথা, এবার নিশ্চিত হই তার কাছ থেকে।
ভাবি আমি কি চাই তার কাছে!! এতই কি মহৎ হয়ে গেছি যে কিছুই চাই না!
আপাতত শুধু এটুকু জানতে চাই, সে ভাল আছে। অথবা যেমনই থাকুক তাই জানতে চাই।
আর ভবিষ্যতে আমার কি হবে তা সময়ের হাতে না হয় ছেড়ে দিলাম।।
তো ভদ্রলোকের খবর পাচ্ছিও বেশ।!!
.............................(চলবে)
সর্বশেষ এডিট : ০১ লা জুন, ২০১০ সকাল ১১:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


