*** তার সাথে আমার দেখা হয় মনে মনে। দেখা করি, দৃশ্যকল্প সাজাই, কথাও চলে। সব অবাস্তব। আমার পরিচিত এক বন্ধু বলেছে যারা কল্প জগতে বেশি থাকেন তাদের কয়েকটা মানসিক রোগ হওয়ার ঝুকি থাকে। সিজোফ্রেনিয়া, ওসিডি, ইত্যাদি। তবু না ভেবে থাকতে পারি না। সামনে পরীক্ষা থাকলে তো কথাই নেই....সব পরীক্ষা আমি খারাপ দেই। কি আর করা পরীক্ষায় তো আর তার ছবি অাঁকতে বলে না! বর্ণনা ও চায় না। আমি মেনে নেই।
মাঝে মাঝে খুব বেশি ডিপ্রেসিভ হয়ে যাই, তখন সবসময় সুইসাইড করার চিন্তা থাকে মাথায়। কিভাবে কোথায় কখন করব তা ভাবি। খুব বেশি ভয়ঙ্কর সময় আমার । বাড়িতে যোগাযোগ করি না। দুশ্চিন্তা করবে। কিছু অপার্থিব বন্ধুদের কল্যাণে বেঁচে যাই। ভাল থাকি কিছুদিন। তারপর আবার ডিপ্রেসিভ সেশন। এভাবে তবু বেঁচেই থাকি। কখনও মনে হয় যাই কোন মনোবিজ্ঞানীর কাছে। তাও হয়ে ওঠে না।
তার সাথে আমার কোন মিল তো নেইই, অমিলও সবগুলো উল্টা উল্টা। যেখানে আমার স্কোর হওয়া দরকার বেশি সেখানে সে আর যেখানে আমার কম হতে হবে সমাজের চোখে সেখানেও সে।
কি আর করি। সমাজ অবহেলা করলে আমার পরিবার কষ্ট পায়, আবার সেও বা কেন আসবে চোখরাঙানি উপেক্ষা করে, ভালবাসার দায় তো তার নয়, এ যে একতরফা!!
.............................(চলবে)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


