somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাম ও ঘামের ঘ্রান মাখনো রাত

১৪ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৬:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাত বাড়ে হাজার বছরের রাত। ঘুম বাড়ে আদিম ঘুম। রাত কি কখনো ঘুমায় ? রাত জেগে থাকে, প্রানী ঘুমায়। মাঝে মাঝে ক্লান্ত রাত নৈশ প্রহরীরর ন্যয় টুলে বসে ঝিমায়। কার্তিকের কুকুরটা যখন একজন সঙ্গীর জন্য চিৎকার করে ওঠে। তখন রাতও মাথা ঝারা দিয়ে ওঠে দাড়ায়। অজথা কতগুলো ল্যাম পোস্ট আর সোডিয়াম আলো রাতের আলোটাকে বিচ্ছিরি করে তোলে। শহরের সমস্ত দরজা জানালাগুলোর ফাক ফোকর গলে বের হয়ে আসে ,নব দম্পত্তিদের ফিস ফাস, অচেতন মানুষের নাকের ডাক,কোন এক বন্ধু হারার দীর্ঘ শ্বাস, ঘাম আর কামের ঘ্রান ভেসে বেড়ায় অসহায় রাতের বুকে। দিনের অলি গলি রাস্তাগুলো রাতের বেলা যেন তাদের হাত পা প্রসারিত করে কোন এক জালে আটকানো শাপলা মাছের মত চিত হয়ে শুয়ে থাকে। রাতের পথে আমি যেন এক মহারাজ। সলটেস্ট বিস্কুটের মত খন্ড খন্ড আকাশ, এ শহরের একদল বেশ্যা, আস্ত একটা চাঁদ সঙ্গে আছে আমার। কোন কিছুরই পরয়া কারর নেই আমার। চালক পা মাঝে মধ্যে জানান দেয় থামতে হবে। এক দল পুলিশ আর র‌্যাব গাড়ি হাকিয়ে আয়েশী ভঙ্গিতে সময় পার করার চেষ্ঠায় মত্ত থাকে। গরু আর মহিষ ভর্তি ট্রাকগুলো ছুটে চলে দ্র“ত। আমি যেন গরু আর মহিষেরই একজন। কাজল মাখা চোখে ওরা করুন দৃষ্টি নিয়ে তাকায় আমার দিকে। আমিও তো জবাই হই প্রতিদিন। আমার শরীর কাটে কিন্তু রক্ত বের হয় না। কাঁচা ঘ্রান ছড়িয়ে পাশ দিয়েই ছুটে চলে সবজির ভ্যানগাড়ি। ধীরে ধীরে হাজার বছরের পুরানো রাতের ঘায়ে আলো পড়তে থাকে। মহা জগতের পবিত্র আলো। শীতল বাতাস খানিকটা আরাম জাগিয়ে যায়। ভ্যানগাড়ি আর রিকশার সংখ্যা বাড়তে থাকে। দুরপাল্লার বাসটার প্রথম টিপটা ধরার জন্য একদল মানুষ বাহির হয়ে আসে। দু একটা কাক দায়িত্ব নেয় শহরের মানুষগুলোকে ডেকে তুলতে। নন স্টপ কা কা করে ডাকতে থাকে কালো কাক। আধার আর আলোর মাখা মাখিতে এক মায়াবী পরিবেশ সৃষ্টি হয়। সেই মায়াবি পরিবেশে একদল মোয়াজ্জেম সুরে সুরে আহব্বান জানায় প্রার্থনালয়ে যাওয়া। অবুঝ পা আমাকে ঘর মন্দীরে যাওয়ার তাগাদা দেয়। আমি আর একটি রাতকে ভোর হতে দেখার প্রতিক্ষায় বাড়ি ফিরে যাই।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই আমি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:৪০



শুক্রবার সন্ধ্যাটা ঢাকার ফ্রেঞ্চ কালচারাল সেন্টারে কাটলো। এক বন্ধুর আমন্ত্রণে গিয়েছিলাম। মুভি ফ্যাস্টিভেল হচ্ছে শুনে আগ্রহ নিয়ে সেন্টারে ঢুকে রেজিষ্ট্রেশন করতে গিয়ে দেখি কার্টুন পিপলের মেলা চলছে! সেখানে সব... ...বাকিটুকু পড়ুন

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

×