somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মা

০৮ ই মে, ২০১৬ রাত ১:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নাগরিক সভ্যতা আর জীবন জীবিকার টানাপোড়নে আমার সঙ্গে আমার মায়ের জাগতিক দূরত্ব প্রায় ২৭০ কিঃমিঃ। তার ঘুম পাড়ানি গান,আদর,ভালোবাসা আর বকুনি গুলো এখন শুধু দেয়ালে টাঙানো সাদাকালো অতীত। তবুও আমার কাছে আমার মা কোন কোন সময় টলমল অশ্রু বিন্দু আবার কোন কোন সময় বনফুলের পাপড়ি। আমার মতো যারা মা থেকে অনেক দূরে অথবা মা হীন এই শহরে এক জীর্ণ ঘরে বসে মায়ের কথা ভাবছেন অথবা যাদের মা শুকতারা বা সন্ধ্যাতারা হয়ে পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে তাদের দুঃখের অংশীদার হয়ে আর পৃথিবীর সমস্ত মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই লেখা……………
মা একটি শব্দ,একটি বীজ,একটি গাছ,একটি মন্ত্র, যে মন্ত্রে মুগ্ধ প্রতিটা সন্তান। ঠিক একই ভাবে মায়ের পৃথিবীর সুখ-দুঃখের নক্ষত্র গুলো আবর্তিত হয় তার প্রিয় সন্তান গুলোকে কেন্দ্র করে। মা এই মানুষটি, তীক্ষ্ণ বাজপাখিটির চোখ থেকে অসহায় মা পাখিটি যেমন তার বাচ্চাকে রক্ষা করে,ঠিক তেমনি মা তার সন্তানকে যেন যমদূতের হাত থেকেও আড়াল করতে চাই। রূপ যার জীবিকা বাঁচার তাগিতে রোজ যিনি হাত বদলান সস্তা নোটের মতো,সেই নারীও দিন শেষে একজন মা। তিনিও চান পৃথিবীর অন্য সমস্ত মায়েদের মতো নিজের সন্তানকে আগলে রাখতে। জীর্ণ জীবনকে আলিঙ্গন করে আলোহীন এই খাঁচায় বসবাস করা ঐ মা ও পৃথিবীর সব জাগায়াতে স্বার্থপর হলেও একটা জায়গাতে তারা পৃথিবীর অন্য দশটা সভ্য মায়েদের মতো, নিজে ধূলিমলিন হলেও তারাও চাই তার সন্তানকে চকচকে পয়সার মতো পরিষ্কার রাখতে।
ভোরের আলো ফুটছে তার লালচে আলো এসে লাগে শহরের এই কংক্রিটের দেয়ালে প্রথম ভালোবাসার স্পর্শে ঘুম ভাঙ্গে প্রকৃতির। আর ঘুম ভাঙ্গে মৃতপ্রায় এই হৃদয়টার জীবিকার টানে হাঁটতে শুরু করে শহরের এই জনাকীর্ণ রাস্তায়। আর টেবিলের ফাঁকে পড়ে থাকে সাদাকালো ফ্রেমে বন্দী সেই মলিন মুখ খানি। দিনের পর দিন আর রাতের পর রাত এসে স্বামী-স্ত্রী আর অ্যালছেশিয়ানদের সংসারে মস্ত ফ্লাটে জায়গা হয় না ছবির মানুষটার। ছবিটাকে নিয়ে যায় শহরের কনো এক অজানা ডাস্টবিনে। কিন্তু ঐ ডাস্টবিন থেকে কনো এক প্রার্থনা এসে ভারী করে দেয় সমস্ত পৃথিবীর আকাশ বাতাসকে “ভালো থাকিস খোকা”
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ রাত ১:০৮
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ঢাকার হারানো গন্ধ

লিখেছেন রাজসোহান, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫৯



নাজিরাবাজারের মোড় থেকে যে গলিটা ভেতরের দিকে সেঁধিয়ে গেছে, ঠিক তার মুখে শামসুর দোকান। দোকান বলতে সাড়ে চার হাত বাই সাত হাত কুঠুরি, সামনে কাচের শোকেস, শোকেসের ভেতরে সাজানো শিশি।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

×