somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অহল্যাঃ সুজয়ের এপিক শর্টফিল্ম

২৬ শে জুলাই, ২০১৫ বিকাল ৩:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এমনিতেই আমি শর্টফিল্মের ভীষণ ভক্ত। আর সেটা যদি হয় মিস্ট্রি-থ্রিলারধর্মী শর্টফিল্ম তাহলে তো কথাই নেই, দুই-তিন ঘন্টা সময় বসে বসে বোরিং গল্পের সিনেমা দেখার চেয়ে ১৫-২০ মিনিটের শর্টফিল্ম দেখতেই বেশী ভালোলাগে আমার।

আর শর্টফিল্ম গুলোতে দারুণ সব মেসেজ থাকে যা পূর্ণদৈর্ঘ্য সিনেমাতে খুব কমই পাওয়া যায়। তবে ভালো সিনেমা হলে অন্য কথা।


গত ২০শে জুলাই মুক্তি পেয়েছে বাংলা মুভির খ্যাতিমান ডিরেক্টর সুজয় ঘোষের নতুন শর্টফিল্ম "অহল্যা।" এই ফিল্ম দেখার পর বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন "ব্রিলিয়ান্ট" বলে টুইট করেছিলেন। আর আমি বলবো শর্টফিল্ম হিসেবে সুজয়ের "অহল্যা" just mind blowing.

হারিয়ে যাওয়া একজন মানুষের খোঁজে এক পুলিশ অফিসার(টুটা চৌধুরী) দেখা করতে যায় শহরের নামী এক শিল্পির(যার নাম সাধু) সাথে। দরজা খোলে পুলিশ অফিসারকে ভিতরে আসার আমন্ত্রণ জানায় শিল্পির স্ত্রী। ভিতরে প্রবেশ করার পর সে কতগুলো অদ্ভুত রকমের পুতুল দেখতে পায়। যার একটির চেহারা অবিকল হারিয়ে যাওয়া লোকটির মতো।

শিল্পির সাথে পরিচয়ের পর পুলিশ অফিসার মিসিং হওয়া লোকটির ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। জবাবে শিল্পি অদ্ভুত একটি কথা শুনায় পুলিশ অফিসার কে। ছোট একটা পাথর দেখিয় তিনি পুলিশ অফিসারকে বলেল, এই পাথর স্পর্শ করে যে কোনো ব্যক্তি অন্য আরেক ব্যক্তির রূপধারণ করতে পরে। মিসিং হওয়া লোকটা হয়তো এই পাথরের সাহায্যেই উধাও হয়ে গেছে।

পুলিশ অফিসার এই কথায় অবিশ্বাস করলে শিল্পি তাকে এর ক্ষমতা পরীক্ষা করে দেখতে বলেন। তারপরেই ঘটে রহস্যময় এক ব্যাপার......
কি সেই রহস্য সেটা জানতে হলে আজই দেখে ফেলুন "অহল্যা।"

ছবিটার দৈর্ঘ্য মাত্র ১৪ মিনিট এই স্বল্প সময়ে এমন একটা রহস্য পর্দায় ফুঁটিয়ে তোলাটা শুধুমাত্র একজন জিনিয়াস ডিরেক্টরের পক্ষেই সম্ভব। ছবিতে টোটা চৌধুরীর সাথে আরও অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় এবং বিতর্কিত অভিনেত্রী রাধিকা আপ্তে।

বিঃদ্রঃ আমি লিঙ্কু-টিঙ্কু তেমন একটা দিতে পারিনা। সেজন্য ছবির লিঙ্ক দেয়া গেলোনা। তবে যারা দেখতে চান তার ইউটিবে ahalya লিখে সার্চ দিলেই ছবিটি পেয়ে যাবেন। ধন্যবাদ......
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×