somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লা লা ল্যান্ড

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিনামা সম্পর্কে পরে বলি আগে বলি Damien Chazelle এর কথা। মাত্র ৩২ বছর বয়স এই ভদ্র লোকের। এর মাঝেই অস্কারের জন্য ফাইট করছেন তাও আবার তার বানানো দ্বিতীয় ছবি দিয়ে। প্রথম ছবি Whiplash এর জন্যও নমিনেশন পেয়েছিলেন তবে পরিচালক হিসেবে না, পেয়েছিলেন বেস্ট রাইটিং এর জন্য।তবে এবার লা লা ল্যান্ডের জন্য পরিচালক হিসেবেও পেয়ে গেছেন নমিনেশন। Whiplash ৫ বিভাগে নমিনেশন পেয়ে অস্কার জিতেছিল তিনটি। এবার তো রেকর্ড ১৪ বিভাগে মনোয়ন পেয়ে অলরেডি ইতিহাস করেই ফেলেছে তার ছবি লা লা ল্যান্ড। Whiplash দেখে যেমন একটা ঝাটকা খেয়েছিলাম লা লা ল্যান্ড দেখে তার চেয়ে দিগুন ঝাটকা খেয়েছি।অদ্ভুত সুন্দর ছবি দুইটাই। ৩২ বছরেই যে খেলা দেখাচ্ছেন এই লোক, অভিজ্ঞতা বাড়লে কি করবেন তিনি?

সিনামার কথায় আসি। মিউজিক্যাল ড্রামা জনারের ছবি লা লা ল্যান্ড।এই ধরনের ছবিতে যেমন হয় তেমন এই ছবিতেও নাচ গান আছে। কিন্তু এই নাচ গান এতই চমৎকার যে একটুও বিরক্তি লাগার সম্ভাবনা নেই কারো। এই কথা বললাম কারন আমার নিজের কাছে সব সময় মিউজিক্যাল ছবি গুলা ভাল লাগে না। কিন্তু এ ক্ষেত্রে লা লা ল্যান্ড সফল। গান গুলি ছিল অসাধারণ। সিটি অফ স্টার শোনার পর থেকে মাথায় ঘুরছে শুধু ।অন্য গান গুলিও দারুন ছিল। মিউজিক এবং সাউন্ড বিভাগে সব গুলিতেই নমিনেশন পেয়েছে এই ছবি।

"City of stars
Are you shining just for me?
City of stars
There so much that I can't see
Who knows,
Is this the start of something wonderful and new?
Or one more dream,
That I cannot make true”

গান, কোরিওগ্রাফি,সিনেমেটগ্রাফি অসাধারণ তো ছিলই সাথে ছিল দারুন একটা প্রেমের গল্প।আর ছিল অভিনয়।এমন প্রেমের গল্প খুব সম্ভবত এর আগে কেউ বলেনি।আজন্ম দেখা স্বপ্ন আর প্রেম নিয়ে গল্প।স্পয়লার দিলাম না ইচ্ছা করেই। ব্যাকগ্রাউন্ড মিউজিকও অসাধারণ ছিল এই ছবির।
গল্প Mia এবং Sebastian কে নিয়ে।যথাক্রমে এমা স্টোন এবং রায়ান গোস্লিং অভিনয় করেছেন এই দুই চরিত্রে। Mia ওয়ার্নার ব্রোস স্টুডিওর একটি ক্যাফের ক্যাশিয়ার হিসেবে কাজ করে এবং স্বপ্ন দেখে একজন নামকরা অভিনেত্রী হওয়ার আর Sebastian জ্যাজ পিয়নিস্ট, যে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে পারফর্ম করে এবং স্বপ্ন দেখে মৃত প্রায় জ্যাজ মিউজিক কে আবার বাঁচিয়ে তুলবে।স্বপ্ন দেখে নিজের একটা জ্যাজ ক্লাব খোলার। শহরে একদিন দেখা হয়ে গেল দুজনের, ধীরে ধীরে নিজেদের স্বপ্ন নিয়ে তারা কথা বলতে থাকে, একে অপরকে স্বপ্নকেও ভালবাসতে শুরু করে। একজন আরেকজন কে বুদ্ধি দিয়ে সাহস দিয়ে সাহায্য করে।একজন যখন হাল ছেড়ে দিতে চায় অন্যজন তখন তাকে আবার সাহস দিয়ে চাঙ্গা করে।কিন্তু স্বপ্ন আর প্রেম যখন মুখোমুখি হয়ে যায় তখন কি হয়? অদ্ভুত সুন্দর এই ছবির ফিনিসিং।ছবির সমাপ্তির জন্যেও মানুষ একে সারা জীবন মনে রাখবে বলে আমার ধারনা।দারুন সুন্দর সমাপ্তির জন্যই এই সিনামা সাধারন থেকে অসাধারণ হয়ে গেছে, ক্লাসিক হয়ে গেছে।

পরিচালকের কথা প্রথমেই বলিছি এখন আবার বলি। তার নির্মান শৈলীর প্রশংসা না করে থাকা সম্ভব না।গল্প বলার ধরন থেকে শুরু করে ক্যামেরার কাজ সব জায়গায় নিপুণতার ছোঁয়া।এমা স্টোন আর রায়ান গোস্লিং দুইজনের অনবধ্য কেমিস্ট্রি এই ছবির অন্যতম প্রাণ।দুই জনই দারুন ছিলেন চরিত্র অনুযায়ী এবং দুজনই অস্কার মনোয়ন পেয়েছেন। এ ছাড়া বাকি সব কিছু তো আছেই,১৪টা নমিনেশন কি এমনে এমনেই! এবারের অস্কার আসরে যদি এই ছবি বিগ ফাইভ মেরে দেয় খুব বেশি আশ্চর্য হব না।


সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:৫৯
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×