somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন একটি স্বপ্নের গল্প পড়ি,দেখি সেই আলোর দিন ...... গল্পের নামঃ বাংলাদেশ

০১ লা আগস্ট, ২০১৩ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০৩৫ সালের রমজান মাসের ২য় শুক্রবার। প্রায় ৩০বছর পর নিজ মাতৃভূমি বাংলাদেশে ফিরছেন আজমল সাহেব। বহু বছর ফিনল্যান্ডের এসপো শহরে কাটিয়েছেন। দিনে আর রাতে বরফে ঢাকা এসপো শহরকে বলা যায় আজমল সাহেবের বর্তমানের স্থায়ী ঠিকানা।


প্লেনে ট্রানজিট রুটে দুবাই হয়ে বাংলাদেশে আসতে হয়। আজমল সাহেবের আসলে তেমন কোন ইচ্ছা ছিলোনা দেশে ফেরার। কিন্তু কদিন আগে রাতের বেলা মাকে স্বপ্নে দেখার পর থেকে মনটা হা হুতাশ করে উঠলো। আজমল সাহেবের মা বাবা ছোট বেলায় মারা যান। তিনি বড় হয়েছেন মামার আশ্রয়ে।

একসময় স্কলারশিপ নিয়ে পড়াশোনার জন্য তিনি ফিনল্যান্ড আসেন। তারপর আর দেশে ফিরে যাননি। আসলে যেতে ইচ্ছে করেনি।কারন তিনি এমন এক বাংলাদেশে ছিলেন যেখানে মানুষে মানূষে হানাহানি সংঘর্ষ প্রতিনিয়ত। রাজনৈতিক দলগুলোর পারস্পরিক দন্দ,দূর্নীতি দেশের মানুষকে বিষিয়ে তুলেছিলো। জীবনের সেখানে কোন মূল্য নেই। আজমল সাহেব দেশ থেকে পালাতে চাইলেন। মাঝে মাঝে দেশের খবর নিতেন। তবে তেমন আগ্রহ ছিলোনা।

একবার শুনেছেন দেশে ইসলাম পন্থী সরকার এসেছে। আজমল সাহেব তখন খুব হেসেছিলেন এই ভেবে হাতি ঘোড়া গেলো তল ইসলাম পন্থী দল বলে কত জল। দেশটা হবে নতুন আফগানিস্তান। যা শালারা তোরা মর।
প্লেনে বসে আজমল সাহেব ভাবছেন এয়ারপোর্ট নেমে না জানি কত দালালের খপ্পরে পড়তে হবে কে জানে। যাই হোক কি আর করা যাবে। এই শেষ তারপর মা স্বপ্নে আসুক আর লাইভ আসুক বাংলাদেশে আসা যাবেনা। সকাল দশটায় এমিরেটস এয়ারলাইন্সের আটতলা বিমান এসে ঢাকা বিমান বন্দরে নামলো। আজমল সাহেব অবাক হলেন কোন দালালের খপ্পরে না পড়ে। তিনি নামলেন ঝকঝকে আধুনিক এক বিমান বন্দরে । মনে মনে ভাবছেন সামনে বোধহয় বড় ধরনের কোন বিপদ অপেক্ষা করছে।বিমান বন্দর থেকে বের হয়ে দেখছেন ছবির মতো সুন্দর করে সাজানো এক শহর। কোন ধাক্কাধাক্কি নেই। নেই সামান্য সমস্যার আভা।

তিনি ট্যাক্সিতে উঠে সোজা গিয়ে উঠলেন হোটেল ব্লু মেরিনে। সেখানে আগের থেকে বুক করা ছিলো। রাস্তায় কোন যানযট পেলেন না। এমন কি রাস্তার সিগনালে পেলেন না একজন ভিক্ষুক ও। আজমল সাহেব অবাক হয়ে দেখছেন আর ভাবছেন দেশটার হলোটা কি?

দুপুরে জুমার নামাজ পড়তে আসলেন জাতীয় মসজিদ বায়তুল মুকাররামে। কত বছর পর এ মসজিদে আসা। নামাজের মোনাজাত শেষে যখন মসজিদের বারান্দায় গেলেন। দেখলেন অনেক লোক বসে আছে। তাদের হাতে বড় বাটি। বাটিতে রাখা নতুন নতুন হাজার টাকার নোট। আজমল সাহেব ভাবলেন এইতো পেয়ে গেছি ভিক্ষুক এখন কিছু দান সদকা করা যাক। এবার আজমল সাহেবের অবাক হবার পালা। তিনি যখন ঐ লোকদের টাকা দিতে গেলেন তারা বললো ভাই করছেন কি? আমরা তো সকাল থেকে টাকা নিয়ে বসে আছি ভিক্ষুককে দেয়ার জন্য কিন্তু এখন পর্যন্ত পাচ্ছিনা। আজমল সাহেব তাজ্জব বনে গেলেন তিনি বুঝতে পারছেন না হচ্ছেটা কি?

মসজিদের সামনে দাঁড়িয়ে আছেন আজমল সাহেব, দেখা হয়ে গেলো অনেক দিনের পুরনো এক বন্ধুর সাথে। তাকে দেখে আজমল সাহেব আনন্দে আত্মহারা। গল্প করতে এগিয়ে চলছেন দুই বন্ধু। তিনি বন্ধুকে জিজ্ঞাসা করলেন বাংলাদেশে এই আমূল পরিবর্তনের কারন কি? আজমল সাহেবের বন্ধু জানালেন...

বাংলাদেশে ইসলামী আইন প্রতিষ্ঠিত হয়েছে। এতে করে সরকারী ভাবে যাকাত আদায়ের ব্যবস্থা করা হয়েছে। কেউ যাতে এই যাকাত ফাঁকি দিতে না পারে সেদিকে কড়া নজরদারী করা হয়েছে। আর এ যাকাত এমন ভাবে গরীবদের দান করা হয়েছে যে ঐ গরীব পরবর্তি বছর নিজেই জাকাত দেয়ার উপযোগী হয়ে গেছে। এরফলে দেশের দারিদ্রতা প্রায় শূণ্যের কোঠায় চলে এসেছে।

আজমল সাহেব আকাশের দিকে তাকেলেন। সেদিনের সে আকাশে সাদা মেঘের অপূর্ব দৃশ্যের সামনে দাঁড়িয়ে আজমল সাহেব অনেক চিৎকার করে বললেন হে মানুষের স্রষ্টা তুমি সত্য তোমার বিধান সত্য।

উপরের গল্পটী কাল্পনিক হলেও এটি যে সম্ভব তা আমি মনে প্রানে বিশ্বাস করি। বাংলাদেশে হাজারো ধনী মানুষ। কিছু শাড়ি লুঙ্গি বিতরন করে এলাকায় নাম ফুটানো ছাড়া এদের যাকাত কোন সমাজের কোন উপকারে আসেনা।
কমদামী সেই সব শাড়ি লুঙ্গি একধোয়ায় যখন শেষ হয়ে যায় তখন হয়তো গরীব মানুষগুলো মুখ ফুটে কিছু বলতে পারেনা। কিন্তু তাদের অন্তর ঠিকই তোমাদের অভিশাপ দেয়।মনে রেখো তাদের অভিশাপে এক সময় পৃথিবীর ভূমি ভারী হয়ে আসবে আর তখন মহামহিমের পক্ষ থেকে নেমে আসবে ভয়ংকর সব শাস্তি,সেদিনের সে শাস্তির জন্য প্রস্তুত হও অথবা সঠিকভাবে যাকাত আদায় করো। সিদ্ধান্ত তোমার হাতে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×