somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ The Man from Earth (2007)-আমার জীবনে দেখা সবচেয়ে আজিব সাই-ফাই মুভি!

২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বেশ কিছুদিন পর একটা মুভি দেখলাম, দেখার আগে ভেবেছিলাম যেহেতু এটা সাই-ফাই মুভি...তাই হাই-টেক জিনিসপত্র আর মারামারি দেখার একটা প্রিপারেশন ছিল। কিন্তু দেখতে বসার পর বেশ অবাক হলাম, এইটাকে বলা যায় “ইন্টেলেকচুয়াল সাই-ফাই”। এরকম সাই-ফাই জীবনে কখনও দেখি নাই! পুরোটা মুভি জুড়েই কথোপকথন, এছাড়া আর কিছুই নেই। খুবই কম বাজেটের মুভি, এর মার্কেটিং করা হয়েছে “ভুত থেকে ভুতে” পদ্ধতিতে! মুভির শুরু থেকেই এর আবহ সঙ্গীতটা আমার তেমন পছন্দ হয়নি, আর শুরুতে সেভাবে মনোযোগ দেইনি বলে কাহিনীতে ঢুকতে একটু সময় লেগেছে। তবে একবার ঢুকে যাবার পর খুবই এনজয় করেছি, প্রচলিত অনেক বিশ্বাসকে প্রশ্নের মুখে ফেলে দিতে পারে এই মুভি।

মুভির শুরুটা খুব সিম্পল, একজন প্রফেসর (জন অল্ডম্যান) তাঁর পুরনো কর্মক্ষেত্র ছেড়ে যাচ্ছেন; তাই যাওয়ার আগে শেষবারের মত সহকর্মী শিক্ষকদের সাথে আড্ডা দিয়ে বিদায় নেবেন। কিন্তু সমস্যাটা বাঁধে যখন সেই প্রফেসর দাবি করে বসেন যে তিনি একজন “গুহামানব”, আর তাঁর বয়স ১৪০০০ বছরেরও বেশী! সহকর্মীরা প্রত্যেকেই নিজেদের ক্ষেত্রে বিশেষজ্ঞ, তাঁরা এটার সম্ভাব্যতা নিয়ে প্রশ্ন শুরু করেন, প্রমান দেখতে চান...কিন্তু জন এর কাছে যেন সম্ভাব্য সবরকম প্রশ্নেরই উত্তর রয়েছে! তাঁদের আলোচনার বিষয় হয় বায়োলজি, ইতিহাস, ধর্ম ইত্যাদি...কিন্তু কোনভাবেই জনকে আটকানো যায় না। কিন্তু জন যা বলছে সেটা কি অদৌ সম্ভব?

বুদ্ধিদীপ্ত সব প্রশ্ন, তারচেয়েও বুদ্ধিদীপ্ত উত্তর...টানটান উত্তেজনা সৃষ্টি করবে আপনাদের বুকে, আপনারাও ভাবতে শুরু করবেন আসলেই কি এটা সম্ভব? নিজেদের ভেতরে একটা চ্যালেঞ্জ অনুভব করবেন, খুব বেশী ধার্মিক হলে কিছুটা আহত হওয়ারও সুযোগ রয়েছে, তবুও দেখা উচিৎ মুভিটা। একদম ইউনিক একটা আইডিয়া নিয়ে মুভিটা তৈরি, কোনরকম স্পেশাল ইফেক্ট বা বড় স্টার এতে নেই...এই ধরণের মুভি দেখলে আমি আমাদের দেশের নির্মাতাদের সামর্থ্য নিয়ে সন্দিহান হয়ে পড়ি। ভালো মুভি বানাতে কি আসলেই খুব বড় বাজেট প্রয়োজন? অভিনেতা/অভিনেত্রীরা সেরকম বড় স্টার না হলেও যথেষ্ট ভালো কাজ করেছেন, আমি স্যাটিসফাইড! মুভিটা দেখার ব্যাপারে একটা জিনিশই বলবো, একটু মনোযোগ দিয়ে দেখবেন মুভিটা...আর শুরু থেকেই মুভির ডায়লগগুলো ভালোভাবে ফলো করবেন, একেবারে আনইউজুয়াল একটা স্বাদ পাবেন তাহলে!

Torrent download link: Click This Link

IMDb Rating: 7.9
RT Rating: Rotten Tomatoes does not have enough reviews for a consensus. (!)
IGN Rating: 8/10
My Rating: 8/10
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৩ রাত ৯:৪৯
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরান বনাম ইজরাইল আমেরিকা যুদ্ধ; কার কি লাভ?

লিখেছেন খাঁজা বাবা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১২:১৮



২০০৬ থেকে আহমাদিনেজাদ ইজরাইলকে বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়ে আসছে, আমেরিকা ২০০২ থেকে ইরানে হামলার প্ল্যান করছে, নেতানিয়াহু ৪০ বছর ধরে স্বপ্ন দেখছেন ইরানে হামলা করার। তো... ...বাকিটুকু পড়ুন

মিথ্যাবাদী কাউবয় "ট্রাম্প" এবং ইরান যুদ্ধের খবর

লিখেছেন শ্রাবণধারা, ২৪ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৫৯


দিনের শুরুটা হলো ট্রাম্পের মিথ্যা দিয়ে। তিনি লিখলেন: "ইরানে সামরিক হামলা পাঁচ দিনের জন্য বন্ধ রাখা হচ্ছে, যা আলোচনার সাফল্যের ওপর নির্ভর করবে।" পরে জানা গেলো, ট্রাম্প যথারীতি মিথ্যা... ...বাকিটুকু পড়ুন

আমার হারিয়ে যাবার গল্প

লিখেছেন রানার ব্লগ, ২৪ শে মার্চ, ২০২৬ বিকাল ৫:৩২

তোমাকে আমি কোথায় রাখি বলো,
চোখের ভিতর রাখলে
ঘুম ভেঙে যায় বারবার,
বালিশের নিচে রাখলে
স্বপ্নে এসে কাঁদো।

তুমি কি জানো
আমার এই শরীরটা এখন
পুরোনো বাড়ির মতো,
দরজায় হাত দিলেই কেঁপে ওঠে,
জানালায় হাওয়া লাগলেই
তোমার নাম ধরে ডাকে।

আমি... ...বাকিটুকু পড়ুন

মানব সভ্যতার নতুন অধ্যায়

লিখেছেন হুমায়রা হারুন, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৩:০৭


আজ মানব জাতির নতুন অধ্যায়ের সূচনা হলো।
তারিখঃ ২৪ শে মার্চ, ২০২৬
সময়ঃ বিকাল ৪টা, (নর্থ আমেরিকা)
আমেরিকার কংগ্রেস স্বীকার করে নিল ভীন গ্রহের প্রাণীর অস্তিত্ব। স্বীকার করে নিল পৃথিবীর... ...বাকিটুকু পড়ুন

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে মার্চ, ২০২৬ ভোর ৫:৫৫

আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস।
আজ সেই বিভীষিকাময় ২৫ মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে Operation Searchlight নামের বর্বর অভিযানের মাধ্যমে পাক আর্মি নিরস্ত্র বাঙালির উপর ইতিহাসের জঘন্যতম... ...বাকিটুকু পড়ুন

×