জাপানে ভয়াবহ ভূমিকম্পের খবর একটু আগে জানতে পারলে হয়তো অনেক প্রাণ রক্ষা করা যেত। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলো বন্ধ করে হয়তো তেজস্ক্রিয় বিকিরণের আশঙ্কাও কমিয়ে আনা সম্ভব হতো। কিন্তু ভূমিকম্পের আগাম সংকেত পাওয়ার নির্ভরযোগ্য ব্যবস্থা এখনো নেই। কম্পিউটার ব্যবহার করে কিছু করা যায় কি না, সে চেষ্টা চলছে। আপনার ল্যাপটপ যদি হাত থেকে পড়ে যায়, তাহলে ভেতরের একটি চিপ সেটা বুঝতে পারে। তখন সে হার্ডডিস্কের ক্ষতি যেন কম হয়, সে ব্যবস্থা করে। এই ত্বরণনিরূপণ চিপ (এক্সেলেরোমিটার চিপ) ব্যবহার করে ভূমিকম্পের কম্পন চট করে ধরার ব্যাপারে গবেষণা চলছে। কোনো এলাকায় অনেক ল্যাপটপের এক্সেলেরোমিটার চিপের মধ্যে নেটওয়ার্ক তৈরি করে ইন্টারনেটের মাধ্যমে একটি কেন্দ্রীয় সার্ভারে যুক্ত করা যেতে পারে। সেখান থেকে প্রাপ্ত সংকেতগুলোর তুলনামূলক বিশ্লেষণ করে কিছু তথ্য পাওয়া সম্ভব। যদি কাছাকাছি থাকা একাধিক কম্পিউটার থেকে একই ধরনের কম্পনের সংকেত পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সেটা ভূমিকম্প। যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির অধ্যাপক লরেন্সের নেতৃত্বে একদল গবেষক এ রকম একটি নেটওয়ার্ক গড়ে তুলেছেন (দি ইকোনমিস্ট, সেপ্টেম্বর ২০০৮)। Quake Catcher Network, QCN (ভূমিকম্প নিরূপণ নেটওয়ার্ক) নামে পরিচিত এই কম্পিউটার নেটওয়ার্ক থেকে পাওয়া সংকেতগুলো একটি সফটওয়্যারের সাহায্যে বিশ্লেষণ করা হয়। গ্রহান্তরে বুদ্ধিসম্পন্ন প্রাণীর সন্ধান লাভের জন্য SETI@home প্রকল্প মহাশূন্য থেকে প্রাপ্ত সংকেত বা শব্দতরঙ্গ বিশ্লেষণের যে সফটওয়্যার ব্যবহার করে, এখানেও তা ব্যবহার করা হয়। যেহেতু ভূকম্পনের গতির চেয়ে ইন্টারনেটে সংকেতপ্রবাহ বেশি দ্রুতগতিসম্পন্ন এবং কেন্দ্রীয় সার্ভারও দ্রুত সংকেত বিশ্লেষণ করে সিদ্ধান্তে আসতে পারে, তাই এ ব্যবস্থায় অনেক সময় ভূপৃষ্ঠে আঘাত হানার কিছু আগেই ভূমিকম্পের খবর পাওয়া সম্ভব। এ ব্যাপারে আরও গবেষণা চলছে।
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন
দ্যা ফায়ার অফ মাই সউল
আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ শরৎ বন্দনা

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।