somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাকিস্তানের চাই ১১৩ রান

২৩ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:১৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রুপ পর্বের ছয় ম্যাচে জয় কেবল তিনটিতে। সেটিও বাংলাদেশ, আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে। কোনো রকমে কোয়ার্টার ফাইনালে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তানের সামনে অবিশ্বাস্যরকম অসহায়ত্ব প্রকাশ করে যেন ‘অপমান’ করল নক আউট পর্বকেই!
‘এ’ গ্রুপের শীর্ষে থেকে শেষ আটে আসা পাকিস্তান শেষ চারের পথটাও পরিষ্কার দেখতে পাচ্ছে। ওয়েস্ট ইন্ডিজের বিদায়ঘণ্টা বাজানোর জন্য চাই মাত্র ১১৩ রান। বিশ্বকাপে দুর্দান্ত এগিয়ে চলা পাকিস্তানের তো এই সহজ পথটা হেসে-খেলেই পাড়ি দেওয়ার কথা।
ওয়েস্ট ইন্ডিজের অসহায়ত্বের সূচনা হয় তৃতীয় ওভারেই। ৮ রানে থাকা ক্রিস গেইলকে শিকারে পরিণত করেন উমর গুল। দলীয় সংগ্রহ তখন ১৪ রান। দুই রানের ব্যবধানে নেই আরও দুটি উইকেট! ষষ্ঠ ওভারে দুটি উইকেট নেন মোহাম্মদ হাফিজ। তাঁর সঙ্গে পাল্লা দিয়েই যেন ২৭তম ওভারে অধিনায়ক শহীদ আফ্রিদিও তুলে নিলেন দুটি উইকেট।
৫৮ রানে চতুর্থ উইকেটের পতন, আর ৭১ রানের মধ্যে নেই ওয়েস্ট ইন্ডিজের অষ্টম উইকেট! একপর্যায়ে ইনিংস শেষ ৪৩.৩ ওভারে, মাত্র ১১২ রানে। ঠেলা-ধাক্কা দিয়ে নক আউট পর্বে আসা ক্যারিবীয়দের আনন্দ ব্যাটসম্যানদের ব্যর্থতায় বিষাদে ভরে গেছে সন্দেহ নেই। তবে এই হতাশার মধ্যেও ধন্যবাদ পাওয়ার দাবি রাখেন শিবনারায়ণ চন্দরপল। অন্য প্রান্তে সতীর্থদের আসা-যাওয়া দেখেছেন, কিন্তু এক প্রান্ত আগলে রেখে এই ব্যাটসম্যান অপরাজিত থাকেন ৪৪ রানে।
ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি হতাশায় ডুবিয়েছেন শহীদ আফ্রিদি। ৯.৩ ওভারে ৩০ রান খরচায় তিনি শিকার করেন চারটি উইকেট। দুটি করে উইকেট নেন মোহাম্মদ হাফিজ ও সাঈদ আজমল।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ শরৎ বন্দনা

লিখেছেন ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯


শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।

রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।

বিলে ঝিলে শাপলা পদ্ম... ...বাকিটুকু পড়ুন

×