কুষ্টিয়ায় ‘গেরিলা’র প্রদর্শনী শুরু
১৫ ই মে, ২০১১ রাত ১০:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে নাসির উদ্দীন ইউসুফ নির্মিত মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলার তিন দিনব্যাপী প্রদর্শনী শুরু হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ আয়োজিত ছাত্র-শিক্ষক মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক মো. কামালউদ্দিন, ছাত্র উপদেষ্টা মেহের আলী, প্রক্টর মাহবুবুল আরফিন, ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ, প্রযোজক এশা ইউসুফ, ছবির অন্যতম অভিনেতা শতাব্দী ওয়াদুদ প্রমুখ। গেরিলা ছবির প্রদর্শনীর প্রথম দিনে মিলনায়তনে দর্শকদের ছিল উপচে পড়া ভিড়। ১৬ মে পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে ছবিটি প্রদর্শিত হবে।
প্রদর্শনীর প্রাক্কালে পরিচালক দর্শকদের উদ্দেশে বলেন, ‘আমার এ চলচ্চিত্রটি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ দেশ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বর্তমানের তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা রাখার জন্য প্রেরণা জোগাবে।’
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।
মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো...
...বাকিটুকু পড়ুনআমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন
ফিফা বিশ্বকাপ ২০২৬
[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]
আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪

ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ইসিয়াক, ১১ ই জুন, ২০২৬ রাত ১১:৫৯

শরৎ এলেই আকাশ জুড়ে সাদা মেঘের ভেলা
দিনমণি আর মেঘমালার লুকোচুরি খেলা।
রুম ঝুমঝুম নূপুর পায়ে ছুটছে নদীর ঢেউ
ভাটিয়ালি গাইছে গান অচিন সুরে কেউ।
বিলে ঝিলে শাপলা পদ্ম...
...বাকিটুকু পড়ুন