কিংবদন্তী নামটা এতোদিনে আপনাদের পরিচিত হবার কথা । অন্তত আমার যন্ত্রণায় । এবারের বিজয় দিবস নিয়ে কিংবদন্তী এনেছে অদ্ভুত কিছু টি-শার্ট, হাফশ্লিভ এবং ফুলশ্লিভ । মুক্তিযুদ্ধের শহীদের স্মরণে শিরোনামের টি-শার্টটির ডিজাইন নেয়া হয়েছে ১৯৭৩ সালে বাংলাদেশ সরকারের প্রকাশিত একটি ডাকটিকেট থেকে । এছাড়াও বু্দ্ধিজীবিদের বধ্যভূমিতে প্রতিষ্ঠিত স্মৃতি সৌধের একটি ফটোগ্রাফ থেকে করা হয়েছে আরেকটি ডিজাইন, সব ক'টা জানালা খুলে দাও না ।
বিজয় দিবস নিয়ে বিজয় শিরোনামে টি-শার্টটি ডিজাইন করেছেন হালের নন্দিত ডিজাইনার আনিসুজ্জামান সোহেল ।
সমকালীন সময়ের প্রথিতযশা ডিজাইনারদের করা আরো কিছু টি-শার্টে এসেছে মুক্তিযুদ্ধ, বিজয় এবং কনসার্ট ফর বাংলাদেশ । টি-শার্ট ছাড়াও এসেছে ফতুয়া মেয়েদের ফতুয়া । আর হরেক রকম বাহারী শীতের শাল ।
দেশ বিদেশের কিংবদন্তীদের চিনে নেবার সৃজনশীল উপস্থিতি পাওয়া যাবে “কিংবদন্তী”র প্রতিটি পোশাকে। এর সাথে দেশীয় চেতনার প্রতিনিধিত্বের প্রবনতাটুকুও চোখে পড়বে সহজেই। শাহ্বাগ আজিজ সুপার মার্কেটের দোতলায় ১২৭ নং দোকানে কিংবদন্তীর নিজস্ব বিক্রয় কেন্দ্রে পাওয়া যাবে ছেলেদের টি-শার্ট, ফতুয়া, শর্ট-শার্ট, হাফ-শার্ট, ফুল-শার্ট, শর্ট-পাঞ্জাবি, মেয়েদেও থ্রি-পিছ, ফতুয়া, ওড়না। কিংবদন্তীর সকল পোশাকে ব্যবহার করা হয় দেশীয় তাঁতের কাপড়। পোষাক ছাড়াও পাওয়া যাবে ছাপাকলের বিখ্যাত বরেণ্য ব্যক্তিদের পোস্টার।
ঢাকার বাইরে ময়মনসিংহের সাহেব আলী সড়ক, নতুন বাজারে “কিংবদন্তী”র শাখা রয়েছে। সিলেটের 'তুলনায়' এবং চট্টগ্রামের মেহেদীবাগে বিশদ বাংলায় কিংবদন্তীর পোশাক পাওয়া যায়।
( ফ্যাশন ব্লগিং !!)
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।