তুমি ভালো থেকো
২০ শে জুলাই, ২০১১ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
তপ্ত দুপুরের বেত খাওয়া কুকুরের মত করুন দৃষ্টি নিয়ে আর কখনই ডাকবো না তোমায়। তোমার হ্রদয়ে আর কখনোই ঝড়াবো না আমার অর্থহীন ভালোবাসার বৃষ্টি । আমার নোনা জলের অর্থ হয়তো তুমি আর কখনোই বুঝবেনা তবুও কিছু না বলা কথা কিছু সীমাহীন ভালোবাসা আজীবন তোমার ব্যর্থ অপেক্ষায়। সামনের কুয়াশা ঘন দিন আমার অপেক্ষায়, আমার রাত্রি গুলো নির্ঘুম তোমার স্বপ্নে, তারপর হয়তো আবার এলোমেলো নিরবতা,প্রিয় কোন মুখের ঝাপসা অবয়ব, আজ জীবন যেন সময় এর প্রতি ঊদাসীন কোন লোকাল ট্রেন, থেমে আসা বৃষ্টির ফোটার মতো ঝরতে থাকে প্রিয় মুহূর্ত গুলো তবু আধারের মাঝে খুজি আমি দূরের আলো। যা হয়েছে অথবা যা কিছু হবে দূরের একজন যেন থাকে খুব ভালো, সীমাহীন সুখ যেন তাকে ছুয়ে যায় ভোরের আলো হয়ে, অসুস্থ অনুভূতি গুলো মুছে যাক বর্ষার প্রথম ধারায়, অন্ধকার যেন থাকে শুধু তার চোখের কাজলে। তারপরও যখন কোন কিছু ভালো লাগবে না কেউ আর ডাকবে না আশে পাশে কেউ থাকবে না তখন ও বেচে থাকবে তোমার জন্য আমার অনুভূতি গুলো নিঃপ্রান পৃথিবীতে আমি আপ্রান চেষ্টা করে যাব তোমার হ্রদয়ের কাছে আসতে। তুমি ভালো থেকো।
সামিহ্ আতিফ শাওন
সর্বশেষ এডিট : ২৯ শে জুলাই, ২০১১ রাত ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু আমাদের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “
হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা...
...বাকিটুকু পড়ুন
বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...
তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।
জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির...
...বাকিটুকু পড়ুন
আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য...
...বাকিটুকু পড়ুন
প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।
গত...
...বাকিটুকু পড়ুন