পাহাড়ের ভালোবাসা
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কানপেতে শুনি আমি
পাহাড়ের গোপন কথা
জানতে পারলাম
আমার মত তারও যে
আছে অনেক ব্যথা।
অনেক কষ্টে আর অভিমানে
পাহাড় বলল আমার কানেকানে
‘একদিন আকাশ তার
ভালোবাসার বৃষ্টি ঝরালো
তারপর ভালোবেসে আকাশকে পাবার আশায়
একদিন মাথা তুলে দারিয়ে ছিলাম
তারপর কেটে গেছে বহুকাল
ভুলে গেছি কখন কোথায়
কার কাছে কতটুকুই বা পেলাম’।
আজন্ম অবহেলায় ...
আমার বুকে আজ
জন্মেছে কত বিষাক্ত আগাছা
নিরব নিথর হয়ে আর কত
এভাবে যায় কি বাঁচা?
একদা কোমল এই হৃদয়
আজ কঠিন পাথরে অবনত
হৃদয়ের স্বপ্ন যত
অভিরাম করে যায় ক্ষত
ভালোবাসা অশ্রু হয়ে ঝরে
ঝর্না ধারার মত।
তারপর আরও কত রাত্রি দিন
মাস বছর হয়ে যায় গত
নীল আকাশ আসেনা ফিরে
চলে যায় তাঁরাদের সাথে
দূর থেকে আরও দূরে
বোকা পাহাড়ের ভালোবাসা কেড়ে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন