আমি সব সময় মুভি দেখি না, যখন মুড হয় তখন দেখি । আজ অনেকদিন পর মুভি দেখতে ইচ্ছা হল । তাই ল্যাপটপ এর ফোল্ডারগুলো ঘাঁটাঘাঁটি শুরু করতে লাগলাম কোন মুভি আছে কিনা দেখার মতো । খুঁজতে গিয়ে একটা ফোল্ডার এ পেয়ে গেলাম না দেখা এই মুভিটা । বেশ অনেকদিন ধরে মুভিটা পরে ছিল আমার ল্যাপটপ এ । দেখব দেখব করে আর দেখা হয় নি । তাই আজ এটা দেখব বলে মনস্থির করলাম আর সাথে তো মুভি দেখার মুডটাও ছিল । যাহোক দেখা শুরু করলাম । দেখতে গিয়ে দেখি সময় যত যেতে থাকে মুভিটা দেখার আগ্রহ ততও বাড়তে থাকে । মুভিটা ড্রামাটিকাল ছিল এটা আমি জানতাম কিন্তু এত সুন্দর রোম্যান্টিক হবে এটা ভাবতে পারিনি । এটা একই নাম এর নিকোলাস স্পার্ক্স এর একটা উপন্যাস থেকে বানানো। মুভিটা দেখার পর ভাবছি মুভিটা কালেকশন এ তো রাখবই সাথে নীলক্ষেত থেকে উপন্যাসটাও কালেকশন করব
আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন
আমি যখন ইঞ্জিনিয়ারিং পড়ি, তখন আমার কয়েকজন বন্ধু তাবলিগ করত। তাবলিগের প্রতি আমার কখনোই আগ্রহ ছিল না। তবে ওরা নিজেরা রান্না করত, আর আমি রান্না করতে পছন্দ করি। তাই একদিন... ...বাকিটুকু পড়ুন
“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ? আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন