কাজকর্ম না থাকলে নিজেকে ব্যস্ত রাখার আরেকটি মাধ্যম মনে হয় মুভি দেখা হতে পারে। তাই গতাণুগতিক ধারার মুভি না দেখে একটু ভিন্নধর্মী মুভি খুঁজতে শুরু করলাম।অবশেষে পেয়েও গেলাম দি এজ অব অ্যাডালাইন এই মুভিটা। যার মধ্যে ড্রামা,ফ্যান্টাসি এবং রোমান্স তিনটিই ছিল। আইএমডিবি রেটিংটাও বেশ ভালো দেখলাম ৭/১০। মুভিটার নাম দেখেই মনের মধ্যে কৌতূহল তৈরি হয়েছিল কাহিনীটা কি তা জানার জন্য। তাই দেরী না করে আগ্রহ নিয়ে বসে পড়লাম মুভিটা দেখতে। হুম খারাপ ছিল না শুরুটা। দেখতে গিয়ে বুঝলাম এক সুন্দরী যুবতী নারী ৮ দশক ধরে তার ২৯ বছরের যৌবনে আটকা পড়েছিল। সে এটা বুঝতে পেরে অতি গোপনীয়তার সাথে তার অমরত্বকে উপভোগ করে যাচ্ছিলো। আমিও কাহিনীতে আটকা পড়ে উপভোগ করে যাচ্ছিলাম আর অপেক্ষা করছিলাম শেষ পর্যন্ত কী হয়। কাহিনীও এগোতে থাকে আমার রাতও কাটতে থাকে। একটা সময় মুভি শেষ হয়। আর আমি মুভি দেখার পর আমার অনুভূতিগুলো লিখতে বসি। ব্লেক লাইভলির সুন্দর অভিনয় ও সৌন্দর্য দুটোই দেখার মত ছিল। চমৎকার মুভি!
যাহ্ !! সকাল হয়ে গেল। ঘুমাতে হবে।আমার মত যারা নিশাচর তাদের সবাইকে জানালাম স্যুইট ড্রিম, আর যারা দিবাচর তাদের সবাইকে জানালাম সুপ্রভাত। মুভিটির ট্রেইলার :
৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন
ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন
একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন
২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন