পাঁচ টাকার জন্য নির্বিচারের মানুষ খুন?
০১ লা সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সম্প্রতি প্যারাসিটামল সিরাপ খেয়ে শিশু মৃত্যু এর ঘটনায় সারা দেশ তোলপাড়। আমি প্রথমে ধারনা করেছিলাম হয়তো ওষুধ কোম্পানি গুলোর অজ্ঞতার কারনে এই এতো গুলো শিশুর মৃত্যু হয়েছে। কিন্তু আজ পত্রিকা থেকে জানতে পারলাম ঘটনা তেমন না। রিড ফার্মা নামে যে ওষুধ কোম্পানির টেমসেট নামের ওষুধ খেয়ে শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে সেই ওষুধে মেশানো হয়েছিল এমন একটি দ্রাবক যা দিলে প্যারাসিটামল হয়ে যায় বিষ। ব্যপারটা ওষুধ কোম্পানির লোকজনও জানে। জেনেও তারা এই কাজ করেছে শুধু মাত্র ৫টাকা বেশী লাভের আশায়। এই দ্রাবকটি ওষুধে মেশালে ৫ টাকা লাভ বেশী থাকে।
আমরা কোন মগেরমুল্লুকে বাস করছি একবার ভেবে দেখেছেন? যে মানুষ গুলো ৫ টাকার জন্য নির্বিচারে শিশু হত্যা করল তারা কেমন মানুষ? কেমন পরিবারে তাদের জন্ম? তারা দেখতে কেমন? তাদের বিবেক বলে কি কিছু আছে? বড় জানতে ইচ্ছে করে।
যারা এই কাজটি করে তাদের কি বিচার হওয়া উচিৎ? তাদের কি আসলে কোন শাস্তি হবে?
একবার চোখ বন্ধ করে ভাবুন তো। আপনার প্রিয় সন্তান, ভাই-বোন, ভাগিনা-ভাগনি, ভাতিজা-ভাছতি বা অন্য কোন প্রিয় শিশুর যদি কেউ এই ওষুধ খেয়ে মৃত্যু হতো তাহলে আপনি কি করতেন? বিচারকের আসনে যদি আপনি থাকতেন আপনি কি শাস্তি দিতেন?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ ক্যালেন্ডারের ১১ তম মাসের ২২তম দিন। বিকেল ৫টা বেজে ৩৭ মিনিট। বিকেল শেষে এখন সন্ধ্যা নেমেছে। টরোন্ট-র বাইরেটা আজ বেশ নরম। না ঠান্ডা, না গরম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
দ্বীপ ১৭৯২, ২৩ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৮

মুক্তোর মতোন অভিমানচারপাশাটায় ছড়িয়ে আছে মুক্তোর মতোন অভিমান
অতি ধ্রুবকের মতোন চিকচিক
অতি সৌন্দর্যের রঙে——অতি মায়াময়
অসংখ্য অভিমান——লাল নীল সবুজ
কোনটা মুচকি হাসে
কোনটা ঘাড়তেড়া প্রজাপতির মতোন দূরে চলে যায়
একটা চেনা অভিমান——
গোধূলি চিরে পুবদিক থেকে...
...বাকিটুকু পড়ুনমহাজাগতিক + মানব প্রেম ভালোবাসা

মহাকাশের শূন্যে ধনাত্মক আর ঋণাত্মকের খেলা,ইলেকট্রন আর প্রোটন মিলে গড়ে আলোর মেলা।
কোটি আলোকবর্ষ দূরে জ্বলে উঠে নক্ষত্রের মেলা,
তারাদের ওই মিটিমিটি আলোয় চলে মহাকালের খেলা।
বিপরীতের অদৃশ্য...
...বাকিটুকু পড়ুন০১।

২০২২ সালে গিয়েছিলাম ব্যাঙ্গালোরে। তাসীনের বাপ হার্টের সমস্যা ছিল। প্রায় এক সপ্তাহ ছিলাম অইখানে। পরে কলকাতা এসে প্রায় চার পাঁচদিন ছিলাম। মোবাইল ভরে ছব নিয়ে আসছিলাম। কিন্তু পোস্টই করা হয়নি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২৬
বোবা কান্না.....
আমার ধারণা- বোবা প্রাণীদের চেয়ে বোবা মানুষের অসহায়ত্ব অনেক বেশি। কারণ, বোবা প্রাণীদের নিজস্ব ভাষা আছে, পারস্পরিক বোঝাপড়া আছে। কিন্তু একজন বাক্প্রতিবন্ধী মানুষকে এমন এক জগতে বসবাস করতে হয়,... ...বাকিটুকু পড়ুন