২০১১সালে সৌদি আরবে ডাকাতি ও খুনের দায়ে ৮ বাংলাদেশীর শিরচ্ছেদ করা হয়েছে সে কথা কি মনে আছে? অথচ এই মৃত্যুদণ্ড নিয়ে তখন কত হৈচৈ। ব্লগের তথাকথিত ‘সুশিল’ থেকে শুরু করে মানবাধিকার সংস্থাগুলো পর্যন্ত ইসলাম ও সৌদি আরবকে তুলোধুনো করে ছেড়েছে। তারা বলেছে মৃত্যুদণ্ড খুব বর্বর ও অমানবিক। অথচ সেই মানবাধিকর কর্মী ও ‘সুশীলরা’ সবাই আজ রাজাকারের ফাঁসির দাবীতে সোচ্চার। একই অঙ্গে কত রূপ!!
আবার এ ঘটনার উল্টো পিটও আছে। তখন কিছু ছাগু সৌদি আরবের সেই শিরশ্ছেদের পক্ষে কঠোর অবস্থান নিয়েছিলেন এবং ব্লগে অনেক ফ্লাডিংও করেছিল। অথব যুদ্ধাপরাধীর ফাঁসির প্রশ্নে তারা ভিন্ন পথে। তারা যুদ্ধাপরাধী, খুনী, ধর্ষক রাজাকার চক্রকে বাঁচাতে মরিয়া। ব্লগে যেমন তারা অশান্তি সৃষ্টি করছে রাজপথেও তাই।
একজন খুনীর সর্বোচচ শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড। সেটা হোক যুদ্ধাপরাধী, রাজাকার অথবা অন্য কেউ। একটি শাস্তির বেলায় আপনারা ইসলামের সাথে থাকবেন আবার অন্যটির বেলায় ইসলামের বিপরিতে দাঁড়াবেন এটা হয় না।
আপনি মুসলিম হোন আর অমুসলিম হোন, সর্ব অবস্থায় একই মত ও পথে থাকবেন এটাই মনুষত্বের পরিচয়।
সর্বশেষ এডিট : ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




