somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যুবক আত্মহত্যা করতে যাচ্ছিলেন, বাঁচালেন তুরস্কের প্রেসিডেন্ট

২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনন্দবাজার : পারিবারিক অশান্তি সহ্য করতে না পেরে এক যুবক ২১১ ফুট উঁচু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে যাচ্ছিলেন। ঠিক তখনই ত্রাতা হিসাবে হাজির হলেন সে দেশের রাষ্ট্রপতি। হ্যাঁ। অবিশ্বাস্য মনে হলেও এমনটাই ঘটেছে তুরস্কের রাজধানী ইস্তানবুলে।

প্রেসিডেন্ট স্বয়ং কোনও ব্যক্তিকে আত্মহত্যার হাত থেকে বাঁচিয়েছেন। এমন ঘটনা সারা বিশ্বে নেই বললেই চলে।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ইস্তানবুলের বোসফোরস সেতুতে ওই যুবক আত্মহত্যা করার চেষ্টা করছিলেন। পুলিশ সেখানে গিয়ে তাঁকে অনেক বোঝানোর চেষ্টা করে। কিন্তু কোনও ভাবেই ওই যুবককে নিরস্ত করতে পারছিলেন না তাঁরা। ইউরোপ ও এশিয়ার সংযোগকারী ওই সেতুতে এমন কাণ্ডে হইচই পড়ে যায়। সংবাদমাধ্যম ছুটে আসে ঘটনাস্থলে। টিভি চ্যানেলগুলিতে এই ঘটনা সম্প্রচারিত হতে থাকে। খবরের কথা তুরস্কের প্রেসিডেন্ট রজপ তাইপ এর্দোগানের কানে পৌঁছয়। প্রার্থনা সেরে ওই সেতু দিয়েই তিনি যাচ্ছিলেন। নিজের কনভয় থামিয়ে নিরাপত্তারক্ষীদের নির্দেশ দেন ওই যুবককে যে কোনও উপায়ে বাঁচাতে হবে। নিরাপত্তারক্ষীরাও সঙ্গে সঙ্গে তাঁদের কাজে লেগে পড়েন। প্রেসিডেন্ট নিরাপত্তাকর্মীদের বলেন ওই যুবককে তাঁর কাছে পাঠাতে। গাড়িতে বসেই তিনি ওই যুবককে ডাকেন। খোদ প্রেসিডেন্টের এ রকম ব্যবহারে হতবাক হয়ে যান ওই যুবক। অবশেষে সেতুর রেলিং টপকে প্রেসিডেন্টের কাছে আসেন। তাঁর হাতে চুম্বন করেন। প্রেসিডেন্ট তাঁর সঙ্গে কথা বলার পর ওই যুবক আত্মহত্যার চিন্তাভাবনা থেকে সরে আসেন।

সারা বিশ্বের কাছে এই ঘটনা একটা নজির হয়ে থাকবে।

সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:৫৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×