somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বর্ষার সেই দিনগুলো বড় মিস করি

০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টির আমেজ শুরু হয়েছে। প্রচণ্ড গরমে ফিরে এসেছে স্বস্তি। বিশেষ করে ঢাকা শহরে গরম আবহাওয়ায় ভোগান্তি বেশি ছিল। বৃষ্টির দেখা মিললেই গ্রাম-গঞ্জের বর্ষাকাল মনে পড়ে যায়। বৃর্ষার দিনে কত গ্রাম-ঘাটে সেই ছোটবেলায় কত স্মৃতিমধূর দিনগুলো পেরিয়ে এসেছি। ইট-কাঠ-পাথরের নগরী ঢাকায় স্মৃতিগুলো তেমন গোছালো হয় না। কিংবা অনুভূতিগুলো অতটা আবেগপ্রবণ হয়না। সবকিছু যান্ত্রিক। এখানে মানুষের জীবনে যান্ত্রিক দানব ভর করে। প্রতিদিন অস্বস্তিতে ভরে ওঠে মন। মনে পড়ে যায় মাঠের পর মাঠ সবুজ ধানক্ষেতের কথা। জমির আইলের কথা। মেঠোপথের কথা। মেঠোপথে রাস্তায় ঘাসের ওপরে শুয়ে মাটির গন্ধ নেয়ার কথা। দুর্বাঘাসে আচ্ছাদিত পথের কথা।
গ্রাম-ঘাটে বর্ষার দিনগুলো থাকতো আবেগময়। সে আবেগ এখন আর নেই। কংক্রিটের শহর দিয়েছে বেগ। কেড়ে নিয়েছে আবেগ। কথাটি একজন লেখকের। সকালেও পড়লাম। নাম মনে নেই। গ্রামে বৃষ্টির দিনে টিনের ঘরের রিমঝিম আওয়াজ এখন খুবই মনে পড়ে। বাগানে গাছের পাতায় পাতায় বৃষ্টির শব্দ অন্য এক জগতে নিয়ে যেত। সেখানে ভর করতো কত স্মৃতি। বৃষ্টির দিনে স্কুল যাওয়া হতো না। চাল আর গম ভেজে দিতেন মা। চলতো মুড়ি মুড়কির আয়োজন। চারজন এক স্থানে হলেই বর্ষার দিনে তাস খেলতে বসে যেতাম। কাগজের তৈরি তাস। রাম শাম যদু মধু। যে কোনো এক প্রকার চারটি একত্র হলেই বাজিমাত। বুদ হয়ে থাকতাম। মারামারি রাগারাগি চলতো।

আমাদের গ্রামের বাগানবাড়িটা কমপক্ষে ১০ বিঘা জমির ওপরে হবে। এর মধ্যে একটা পুকুর আছে। পুকুরের পাশ দিয়েই পথ চলে গেছে মাঠে। দক্ষিণপাড়ার বৃষ্টির পানি ওই পথ দিয়েই মাঠে নেমে যেতো। উল্টো স্রোতে মাঠ থেকে উঠে আসতো চ্যাং (টাকি) মাছ। বদনা নিয়ে ঘুরতাম। পায়ে লেগে মাঠ লাফিয়ে ডাঙ্গায় উঠলেই ধরে বদনায়।

বৃষ্টির দিনে গ্রামঘাট একেবারে চুপ হয়ে যেতো। যাদের নিতান্তই প্রয়োজন তারা চাল ডাল আটা নিতে বেরিয়ে পড়তো। আমাদের বাড়িটা একবোরে নিশ্চল হয়ে যেত সন্ধ্যায়। বাগানে সুপারি গাছ বৃষ্টির পানিতে চকচকে হয়ে উঠতো। মনে ভর করতো কত স্মৃতি। বিভূতিভূষণের পথের পাঁচালি পড়ে আরও ভাল লাগতো বৃষ্টির দিনগুলোতে। বড় আপু বিভূতিভূষণ পড়তেন। তখন ছোট হলেও আমিও পড়তাম। হাইস্কুলের গণ্ডির মধ্যেই পথের পাঁচালি শেষ করেছিলাম মনে পড়ে। সারা দিন শুয়ে থেকে রেডিও শোনা কিংবা কল্পনায় মেতে থাকা ছিল তখনকার দিনের কাজ। অনাবিল এক আবেগে ভরে উঠতো মন। ভেজা মাটিতে পা দিতেই মনটা ভরে উঠতো আনন্দে। সেই দিন আর নেই। নেই সেই আবেগ। বর্ষার সে আবেগকে বড় মিস করি আজ।
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৬ বিকাল ৫:০৫
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন

ময়নাদ্বীপের মাঝি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৭


(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)

পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন

ডানপন্থীদের তোয়াজ বা মক্কা প্যাক্টে ঢোকার আগ্রহ দ্রুতই বুমেরাং হতে পারে বিএনপি সরকারের জন্য

লিখেছেন শেহজাদ আমান, ২৭ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৮



জামাত-এনসিপিকে 'বিরোধী দল হিসেবে' হাতে রাখতে বা আওয়ামী লীগের ফিরে আসাকে ঠেকাতে জামাত-এনসিপি বা এদের মতো ডা*নপন্থীদের দাবি-দাওয়াকে খুব বেশি প্রাধান্য দিলে সেটা বুমেরাং হয়ে দেখা দেবে বিএনপি সরকারের... ...বাকিটুকু পড়ুন

মক্কাহ চুক্তি কি ?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯



মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

×