somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সমকামী সুইটহার্ট

১৭ ই মে, ২০২১ রাত ২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একপাক্ষিক প্রেমও একটা প্রেম! আর কেউ যখন কাউকে ৭ বছর ধরে একপাক্ষিকভাবে ভালোবাসে, সেই সময়টাতে শুধু তাকেই ভালোবেসে আসে, তখন সেটা সাধারণ কোনো বিষয়ের মধ্যে পড়ে না। হ্যাঁ, ওকে আমি ভালোবাসতাম ২০১৩ থেকে ২০২০ -এর ফেব্রুয়ারি পর্যন্ত। মেয়েটা বাংলাদেশে শোবিজে একসময় কাজ করত। যথেষ্ট নাম করে ফেলেছিল নাটক ও মডেলিং করে। এরপর ২০১৪-তে ও বিদেশে পাড়ি জমায় উচ্চ শিক্ষার্থে। চলছিল আমার ওকে একপাক্ষিকভাবে ভালোবাসা! আমাকে ও ফেসবুকে, টুইটার ও ইনস্টাগ্রামে ব্লক করেছিল। এরপরও কমেনি আমার ভালোবাসা। ওকে উৎসর্গ করেছি আমার দুটো বইও।

কিন্তু ২০২০-এর ১৪ ফেব্রুয়ারিতে ওর গার্লফ্রেন্ডের সাথে কনফেশনমূলক স্বীকারোক্তি দেখার পর শিওর হয়ে গেলাম ও সমকামী! হ্যাঁ, ও সমকামী। এটার ব্যাপারে সন্দেহ করতে শুরু করেছিলাম সেই ২০১৭ থেকে। শিওর হয়েছি এত পরে! এটা আমার জন্য কতবড় মর্মান্তিক একটা ব্যাপার ছিল, তা আমার জায়গায় থাকলে যে কেউই বুঝতে পারত। আমার লক্ষ্য ছিল, ওকে না পেলেও ওকেই আজীবন একপাক্ষিকভাবে ভালোবেসে যাব। আর আমার এই নিবিড় নিবেদনটাই কি ভয়াবহভাবেই না ধ্বংসযজ্ঞের শিকার হলো! ওকে যে সাত বছর ধরে ভালোবেসে আসছিলাম, তখন অন্য কোনো মেয়ের কথা ভুলেও চিন্তা করিনি! প্রপোজ করা তো দূরে থাক! কিন্তু ওর সাথে এই ঘটনার পর, বাধ্য হয়ে ওকে ভুলে যাওয়ার পর গত এক বছরেই মনে হয় গোটা সাতেক মেয়েকে প্রপোজ করেছি। সবই ছিল আমার এই'সমকামী সুইটহার্ট'-এর থেকে ধাক্কা খাওয়ার ফলাফল!

সম্প্রতি ও অনেকদিন পর বাংলাদেশে এসেছিল। সেই ২০১৪-এর পর; একটা আর্টফিল্মে অভিনয় করতে। ভাবছিলাম, ও যদি এরকম সমকামী না হতো, আমি ছুটে যেতাম ওর কাছে। একনজর হলেও দেখতাম ওকে; যদি সম্ভব হতো, কিছু কথাও বলতাম ওর সাথে। কিন্তু হায়, সমকামী নারীর প্রতি ভালোবাসা দেখিয়ে তো কোনো লাভই নেই!

আজ একটু আগে একটা জাতীয় দৈনিকে ওর ভিডিও সাক্ষাৎকার দেখে কেন জানি বুকের ভিতর কেমন যেন করে উঠল! ও আগের মতো সুন্দরি নেই; বেশ মুটিয়ে গেছে। কিন্তু আমার কাছে ওকে আগের মতোই ভালো লাগছিল...! মন চাইছিল, ওর কাছে গিয়ে ওর সামনে হাঁটুগেঁড়ে বসে বলি, "তুমি আমার না হও, অন্তত স্ট্রেইট হয়ে জীবনে ফেরো! একবার হলেও!"
সমকামিতাকে আমি মন্দ দৃষ্টিতে দেখি না। একটা মানুষ সমকামী হতেই পারে। কিন্তু হায়, এমন মর্মান্তিক কাহিনী কেন আমার সাথেই হতে হবে!!! আমার সাথেই...!!!
সর্বশেষ এডিট : ১৭ ই মে, ২০২১ রাত ২:৩৬
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×