somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খালি 'সংস্কার সংস্কার' করলেই কী আর রাষ্ট্র সংস্কার হয়?

১৭ ই জানুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



'সংস্কার সংস্কার' বলে জিকির করলেই 'সংস্কার' হয় না, হয় না ' বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন' নামের কোনো সংগঠন।
জুলাই গণঅভ্যূত্থান পরবর্তী সময়ে দেশের সংস্কার অবশ্যই দরকার ছিল। সেটার ম্যান্ডেটও ছিল দেশের দায়িত্ব নেওয়া অন্তর্বর্তী সরকারের। কিন্তু তারপরে কী হলো??

আমর তো সবাই জানি, এই অন্তর্বর্তী সরকার তাঁর উপর অর্পিত প্রায় সকল দায়িত্বেই ফেইল করেছে...তাদের ভয়ানক ব্যর্থতা ও অতি বায়াজড কাজকর্মের কারণে দেশ এক ভয়ানক সংকটময় অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে...সামনেও এই অবস্থা থেকে উত্তরণ ঘটবে কিনা, তাও চরম অনিশ্চিত! সবদিক দিয়েই দেশের অবস্থা এতই খারাপ যে অনেকেই এমনকি হাসিনা আমলের আওয়ামী সরকারের সাথে এই ইন্টেরিম সরকারের তুলনা করছে।

তো, এমন 'মন্দ ও অতি ব্যর্থ' সরকার যখন 'সংস্কার' করতে চায়, তখন সেই 'সংস্কারের' উপর ভরসা বা বিশ্বাস দেশের বেশিরভাগ মানুষই করে না। করে না দেশের মধ্যপন্থী, লিবারেল ধারার গণতান্ত্রিক ও বাংলাদেশপন্থী রাজনীতির সমর্থকেরাও। একেবারেই না! কেননা, এই সংস্কারে মূল বেনিফিশিয়ারি হওয়ার জোর সম্ভাবনা রয়েছে দেশের বর্তমান ইন্টেরিমের সাইডে থাকা কিছু দল ও লোকজন এবং দেশের ক্রমবর্ধমান বৃদ্ধি পাওয়া ডানপন্থী শক্তিগুলোর, এমন কথা অনেকেই বলছেন!

তো, এই কথিত 'সংস্কার' প্রকল্পে যখন 'বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন' সবগুলো সংস্কার প্রস্তাবেই 'হ্যাঁ' দিয়ে আসে, তখন রাষ্ট্র সংস্কার আন্দোলনকে' বাংলাদেশপন্থী বা সত্যিকারভাবে গণতন্ত্রপন্থী কোনো রাজনৈতিক দল কোনোভাবেই বলা যায় কী? আদৌ বলা যায় কী?

এক্ষেত্রে, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির অবস্থানই আমি মনে করি যথেষ্ট ব্যালেন্সড একটা অবস্থান ছিল। তারা এই সংস্কার প্রকল্পের সাথে স্বাভাবিককেই থাকতে হয়েছে; তবে, গণহারে সব প্রস্তাবে 'হ্যাঁ' দেয়নি, যেমনটা অল্পকিছু দল দিয়েছে 'রাষ্ট্র সংস্কার আন্দোলন'সহ!

আর 'রাষ্ট্র সংস্কার আন্দোলন' যা করেছে, সেটাকে আমি অতি সুবিধাবাদী বা অতি অপরিণামদর্শী ও অপরিপক্ক অবস্থান বলেই সন্দেহ করি; জোর সন্দেহ! এমন সন্দেহ করেন ও করছেন আরো অনেকেই!

তাই 'বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন'-এর 'সংস্কার'-এর কথা কেবল স্রেফ এবং স্রেফ মুখের বুলিই রয়ে গেছে, এ কথা বলাই যায়! :)
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫১
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গান - জীবন যেন স্রোতের মাঝে ভাসমান দ্বীপের মতো

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৫৪

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম... ...বাকিটুকু পড়ুন

নীল ড্রামের রহস্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৫


ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

×