somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নেক্সাস
ফরহাদের খেরো খাতা n.........n(লেখকের অনুমতি ব্যাথিত এই ব্লগের কোন লিখা কপি ও অন্য কোন মাধ্যমে প্রকাশ করা দন্ডনীয় অপরাধ।)

বইমেলা এবং ব্লগার ! - আসুন দেখে নিই, কিনে নিই বই মেলায় প্রিয় ব্লগারদের যতসব বই

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেলায় যায়রে.... সাড়া জাগানো গায়ক মাকসুদের বিখ্যাত একটা গান। হ্যাঁ মেলায় যাওয়া বাঙ্গালীর আবহমান কালের ঐতিহ্য। কি নগর কি মফস্বল বছরজুড়ে হরেক রকম মেলায় মুখর থাকে বাংলার জনপদ। এসব হাজার মেলার মধ্যে "একুশের বই মেলা" স্বমহিমায় উজ্জ্বল। প্রতি বছর বাংলা একাডেমী চত্বরে বসে বইয়ের এই মহা উৎসব। মাস ব্যাপি এই বই উৎসব যেন বাঙ্গালীর প্রাণের মেলা, আবেগের মেলা।
এই বছরও ঠিক মত শুরু হয়েছে আমাদের প্রিয় মেলা। নতুন নতুন বইয়ের কড়কড়ে গন্ধে মৌ মৌ করছে বাংলা একাডেমী প্রাঙ্গন। হাজার ষ্টলে হাজার হাজার বই।

ব্লগার বন্ধুরা ধরুন বই মেলায় একটা ষ্টলের নাম " সামহয়্যারইনব্লগ ষ্টল" - এটা দেখে আপনাদের কেমন লাগবে? আমি নিশ্চিত এই ব্লগের একজন হিসেবে রোমাঞ্চিত হবেন, দৌঁড়ে সেখানে ভিড় জামাবেন , নেড়েচেড়ে দেখবেন প্রিয় ব্লগারের লিখা বই তারপর কিনে ফেলবেন ব্লগারদের যতসব বই।
কিন্তু বন্ধুরা আপাতত সামহয়্যার ইন ব্লগের কোন ষ্টল নেই। হয়তো হবে নিকট ভবিষ্যতে। আশাবাদী চোখে স্বপ্ন জাগরুক।

তাই বলে ব্লগারদের লিখা বই কিন্তু আগামীর জন্য বসে নেই। মেলার ভিবিন্ন নামিদামী ষ্টলে ইতমধ্যে ঠাঁই করে নিয়েছে আমাদের সহব্লগারদের অনেক বই। কি কথাটা শুনে রোমাঞ্চিত হচ্ছেন তাইনা? হওয়ারই কথা ! প্রিয় ব্লগ আর ব্লগার বলে কথা !
তাহলে আসুন এক নজরে দেখে নিই কোন ষ্টলে কোন ব্লগারের কোন বই আলো ছড়াচ্ছে...

কফির পেয়ালায় নিশুতি রাত জাগে:



ব্লগার সুলতানা শিরিন সাজি'র লিখা কিছু সুখ পাঠ্য কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ “কফির পেয়ালায় নিশুতি রাত জাগে” প্রকাশিত হয়েছে জাগৃতি প্রকাশনী থেকে। বই এর প্রচ্ছদ করেছেন রবি খান তুহিন। বইটা পাওয়া যাবে বইমেলায় ২২১,২২২ এবং ২২৩ জাগৃতির স্টলে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।

সবুজ বোতাম ও অন্যান্য :



ব্লগার মাহী ফ্লোরার লিখা অনন্য কবিতার সমন্বয়ে কাব্য গ্রন্থ "সবুজ বোতাম ও অন্যান্য" প্রাকাশিত হয়েছে ত্রৈবিদ্য প্রকাশ থেকে। চার ফর্মার বইতে দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন চারু পিন্টু।মেলায় ২৭৭ নং স্টলে বইটা পাওয়া যাবে আগামি শনিবার থেকে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।


হাওয়া কাঠের ঘোড়া:



ব্লগার গ্যাব্রিয়েল সুমনের লিখা মন ছুঁয়ে যাওয়া কিছু কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ "হাওয়া কাঠের ঘোড়া" প্রকাশিত হয়েছে ঐতিহ্য থেকে। ৩ ফর্মার বইটির প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। বইটি পাওয়া যাবে ঐতিহ্যের ষ্টলে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।



আগুন জল :



ব্লগার সাব্রিনা সিরাজী তিতিরের লিখা কিছু ঝরঝরে কবিতার সমন্বয়ে কাব্যগ্রন্থ " আগুনজল" প্রকাশিত হয়েছে নন্দিতা প্রকাশনী থেকে। ৩ ফর্মার বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইতি নন্দিতার ৩২, ৩৩ নম্বর ষ্টলে পাওয়া যাবে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।



রঙয়ের ওপারে :




ব্লগার সাবরিনা সিরাজী তিতিরের লিখা বেশ কিছু গল্প নিয়ে প্রথম ছোট গল্পের বই " রঙের ওপারে" প্রকাশিত হয়েছে নন্দিতা প্রকাশনী থেকে। ৪ ফর্মার বইটির দৃষ্টিনন্দন প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইতি নন্দিতার ৩২, ৩৩ নম্বর ষ্টলে পাওয়া যাব। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।


সবুজ সুরঙ্গ লাল আলো'


ব্লগার সার্জিল খান এর সম্পাদনায় মুক্তিযুদ্ধের গল্প সমগ্র 'সবুজ সুরঙ্গ লাল আলো' প্রকাশিত হতে যাচ্ছে । এই বই তে হুমায়ূন আহমেদ স্যার, জাফর ইকবাল স্যার, আহসান হাবীব স্যার এবং আরও অনেক ভালো ভালো লেখকের লেখা প্রকাশ পাচ্ছে ! বই টি পাওয়া যাবে এবারের বইমেলায় আদি প্রকাশন এর স্টলে । আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।


বয়েজ ফ্রম ব্রাজিল:




ব্লগার বইয়ের পোকা অনুবাদ করেছেন মার্কিন লেখক ইরা লেভিন-এর বই "বয়েজ ফ্রম ব্রাজিল"।হিটলারের কনসেনট্রেসান ক্যাম্পের লোহমর্ষক পরীক্ষা, অবিশ্বাস্য পটভূমি এবং দূর্দান্ত এক কল্পবৈজ্ঞানিক কাহিনীর সমন্বয়ে রচিত বইটিতে বর্নিত হয়েছে এক বিশাল ষড়যন্ত্রের পটভূমি, যা পড়ে পাঠক অবিশ্বাসে কেঁপে উঠবেন।বইটি প্রকাশ করেছেন বাতিঘর প্রকাশনী। পাওয়া যাবে মেলার ৭৮ নং স্টলে। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।



দেশে দেশে বৈচিত্রের সন্ধানে:



ব্লগার সুফিয়ার ভ্রমন বিষয়ক বই দেশে দেশে বৈচিত্রের সন্ধানে:। প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। এতে আছে লেখিকার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, চীন ও ভারতের গোয়া ভ্রমনের নানা অভিজ্ঞতার বর্ণনা। আশা করি ব্লগার বন্ধুরা বইটি সংগ্রহ করবেন।


ব্লগার বন্ধুরা বইয়ের কথা তো জানা হল। এবার চলুন তাহলে প্রিয় বইলেমায় গিয়ে ঝটপট সংগ্রহ করি প্রিয় ব্লগারদের বই এবং সেই সাথে তাদের কে উৎসাহীত করি বেশী বেশী করে লিখার জন্য। সবাই ভাল থাকুন। সুস্থ থাকুন। বেশী বেশী করে বই পড়ুন। প্রিয় জনকে প্রিয় ব্লগারের বই উপহার দিন।







: নিয়মিত আপডেত দেওয়ার ইচ্ছা আছে। সবাই তথ্য দিয়ে সহযোগীতা করবেন। শুভরাত্রি


সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০০
৫৫টি মন্তব্য ৫৪টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

রেড ভ্যানিশ: দ্য কেমিস্টস কেস

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪



চৌত্রিশ সেকেন্ড

দামেস্কের সকালটা সেদিন অন্য দিনের মতোই শুরু হয়েছিল।

কূটনৈতিক এলাকার রাস্তার দুপাশে সারি সারি গাছ। পাতায় জমে থাকা শিশিরের ওপর শীতের রোদ তখনো ঠিকমতো পড়েনি।... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চিবিয়ে চিবিয়ে খুন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৭


পান সুপারি, জর্দা চুন
গালের ভীতর চিবিয়ে চিবিয়ে খুন;
মুখ রাঙ্গিয়ে ঠোঁট লাল,
এমন ভালোবাসা থাকে চিরকাল।
আমি পানের বাটা-
সুপারি গাছের থোকা,
ইচ্ছা মতে দাঁতে পিষ
সকাল বিকাল মাথা;
খাও শুধু মিষ্টি পান
চুন ছাড়া... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×