এত আঁধার আগে কখনো দেখিনি,
যতো দেখছি টি.এস.সি-তে
আর
চারুকলায়—
এত আঁধার আগে কখনো দেখিনি
যত রবীন্দ্র সরোবরের প্রিয় নির্জনতায়—
ঘাপটি মেরে বসে থাকে অবিস্ফোরিত আততায়ী শেল
আমি গেলেই আমাকে পুড়িয়ে ছাই করে দেয় ইদানিং।
ছবির হাঁটের সেই নিপুন আঁকিয়েরা, যারা
আঁকতো রোদ ও বৃষ্টির যুগলবন্দী পোট্রেট,
তারা হয়েছে কী নিরুদ্দেশ ?
তবে কি তারা জানতো একদিন আমি এইখানে
তুমিহীন এসে দাঁড়াবো—
এসব নিঃসঙ্গ যাপনের দিনে
মর্মর কুয়াশা বুকে কপর্দকহীন।
আলোহীন আমার চোখে ঠিকরে পড়বে
বিষাদের ধুসর রং,
বহুদিনের অমিমাংসিত ঘুমের অছবিময় ক্লান্তি।
শেখ আহমেদ ফরহাদ
১৫ জানুয়ারী ২০১৫এত আঁধার আগে কখনো দেখিনি
যত টি.এস.সি-তে আর চারুকলায়
ঘাপটি মেরে বসে থাকে অবিস্ফোরিত আততায়ী শেল
আমি এখন গেলেই আমাকে পুড়িয়ে ছাই করে দেয়।
ছবির হাঁটের সেই নিপুন আঁকিয়েরা
যারা আঁকতো রোদ ও বৃষ্টির যুগলবন্দী,
তারা হয়েছে কী নিরুদ্দেশ ?
এসব নিঃসঙ্গ যাপনের দিনে
মর্মর কুয়াশা বুকে নিয়ে !
তবে কি তারা জানতো একদিন আমি এইখানে
তুমিহীন এসে দাঁড়াবো কপর্দকহীন সর্বহারা?
আমার চোখে ঠিকরে পড়বে বিষাদের ধুসর রং,
বহুদিনের অমিমাংসিত ঘুমের ক্লান্তি।
এত আঁধার আগে কখনও দেখিনি
যত আঁধার রবীন্দ্র সরোবরের প্রিয় নির্জনতায়।
কেউ এখন দাঁড়িয়ে থাকেনা রোদের মানচিত্র হাতে
আসন্ন সন্ধ্যায় আমাকে পথ দেখাবে বলে।
শেখ আহমেদ ফরহাদ
১৫ জানুয়ারী ২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


