
একদিন তুমি ছিলে আমার পাশে
আর তোমার থুত্নীর নিচে কালো তিলে ছিল আমার আধিপত্য
কারণে অকারণে, দৃশ্যে অদৃশ্যে
বুকে ভিতর নেচে বেড়াত একজোড়া গঙ্গাফড়িং
সময় যত নির্জীব হোক
তুমি ছুঁয়ে দিলে হাপরের মত ফোস করে জেগে উঠতো হৃৎপিণ্ড
ঈশ্বরের মত শুদ্ধতম প্রণয়।
তুমি এখন নেই-
এখন এখানে প্রেম নেই,
চেরাপুঞ্জির সমস্ত মেঘ ছুয়েঁ নির্বিকার
নামে বিষাদ অন্ধকার,
পোড়া চােখে জাগে জন্মান্ধ রাত।
কবিতার খাতায় ঘুণপোকার অভয়ারণ্য,
ডায়রীর পাতায় পতায়
ধুলো পড়া স্মৃতির খনন,
এখনো জমানো নীল খামে উড়ে আসা চিঠি
শুধু কেউ কারো নয়,
দু’জনে একা,
আকাশ আর মাটি।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০১৭ রাত ৮:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




