somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চাইল্ড বার্থ আউটসোর্সিং এবং মহানবী (সাঃ) এর বিস্ময়কর হাদিস ।

০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মুসলিম শরীফের হাদিস অনুসারে মহানবী (সাঃ) বলেছেন যে, কিয়ামতের অন্যতম আলামত হলো - দাসীর গর্ভে মুনিবের জন্মদান । মহানবী (সাঃ) এর এই কথাটি অনেক আলেমই বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন । কেউ বলেছেন যে, একজন স্বাধীন ব্যক্তির দাসী থেকে সন্তান জন্মদান এবং পরে সে সন্তান স্বাধীন হলেও মাতা তখনও দাসী রয়ে গেছে । এভাবে দাসী মনিবের জন্ম দিতে পারে ।

কেউ কেউ বলেছেন যে, দাসীরা রাজকুমার জন্ম দেবে । রাজকুমার বড় হয়ে রাজা হলে মাতা তার প্রজার অর্ন্তভুক্ত হয়ে যাবে ।

অনেকেই বলেছেন যে, শেষ যমানায় ছেলেরা মায়ের সাথে দাস দাসীর মত আচরণ করবে । ইত্যাদি ।

কিন্তু আমার মনে হয় মহানবী (সাঃ) এর এই হাদিসটি বর্তমানে প্রচলিত চাইল্ড আউটসোর্সিং এর সাথে সর্বাপেক্ষা বেশী মিলে যায় উপরোক্ত সব ব্যাখ্যা থেকে । কেয়ামতের নিদর্শন মানে শেষ যমানার অবস্হা বলা হয়েছে । আর এই শেষ যমানায় দাস প্রথা বিলুপ্ত , মানুষ দাসী রাখেনা । কিন্তু মানুষ পূর্বে যা চিন্তা করেনি বর্তমানে তাই হচ্ছে । উন্নত বিশ্বের লোকজন তাদের স্পার্ম দিয়ে অনুন্নত বিশ্বের মহিলাদের গর্ভ ভাড়া করে তাদের সন্তান জন্মদান করিয়ে নিচ্ছে ।

বিভিন্ন কারণে তা হচ্ছে , যেমন- সমাকিমতার প্রসার, অনুর্বরতা, স্বাস্হ্যগত সমস্যা এবং সন্তান জন্মদানের মত কষ্ট করতে না চাওয়া । সব মিলিয়ে উন্নত বিশ্ব তথা ব্রিটেন, আমেরিকা এবং ইংল্যান্ড এর ধনীরা টাকার বিনিময়ে অনুন্নত বিশ্ব তথা ভারত থেকে গরীব মহিলাদের গর্ভে তাদের শিশুদের জন্ম দান করছে । অল্প কিছুদিন আগেও আমরা কল্পনা করতে পারতাম না যে আরেক জনের গর্ভে টাকার বিনিময়ে সন্তানের জন্ম । কিন্তু বর্তমানে তাই হচ্ছে এবং এটা ব্যপকহারে বিস্তার লাভ করছে । আজকের আমাদের সময় পত্রিকায় একজন বাংলাদেশী ডাক্তার তা বাংলাদেশে চালু করার জন্য বলেছেন । এটা নাকি এদেশের জন্য প্রচুর বৈদেশিক মুদ্রা আহরণের উৎস হবে । যাক, সেটা ভিন্ন কথা ।



মহানবী (সাঃ) বাণী এ বিষয়টা ছাড়া আর কোনটার সাথে এত সুন্দর ভাবে মিলে যায় না । নিম্নে পুরো হাদীসটা দেয়া হলোঃ

'আবদুল্লাহ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, আমার পিতা উমর ইবনে আব্দুল খাত্তাব (রাঃ) হাদিস শুনিয়েছেন যে, একদা আমরা রাসূলূল্লাহ (সাঃ) এর খিদমতে ছিলাম । এমন সময় একজন লোক আমাদের কাছে এসে হাযির হলেন । তার পরিধানে কাপড় ছিলো ধবধবে, মাথার কেশ ছিলো কালো কুচকুচে । তার মধ্যে সফরের কোন চিহ্ন ছিলো না । আমরা কেউ তাকে চিনি না । তিনি নিজের দুই হাটু নবী করিম (সাঃ) এর দুই হাটুর সাথে লাগিয়ে বসে পড়লেন আর দুই হাত নবী করিম (সাঃ) এর দুই উরুর উপর রাখলেন । তারপর তিনি বললেন, হে মুহাম্মদ ! আমাকে ইসলাম সম্পর্কে অবহিত করুন । রাসূলুল্লাহ (সাঃ) বললেনঃ ইসলাম হলো, তুমি একথার সাক্ষ্য প্রদান করবে যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং নিশ্চয়ই মুহাম্মদ (সাঃ) আল্লাহর রাসূল, নামায কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমযানের রোযা পালন করবে এবং বায়তুল্লাহ পৈাছার সামর্থ্য থাকলে হজ্জ্ব পালন করবে । আগন্তক বললেন, আপনি ঠিকই বলেছেন । তার কথা শুনে আমরা বিম্মিত হলাম যে, তিনি প্রশ্ন করছেন আর তিনিই তা সত্যায়িত করছেন । আগন্তুক বললেন, আমাকে ঈমান সম্পর্কে অবহিত করুন । রাসূল (সাঃ) বললেনঃ ঈমান হলো আল্লাহর প্রতি, তার ফেরেশ্তাদের প্রতি, তার কিতাব সমূহের প্রতি, তার রসূলগণের প্রতি এবং আখিরাতের প্রতি ঈমান আনবে আর তকদীরের ভালো-মন্দের প্রতি ঈমান রাখবে । আগন্তুক বললেন, আপনি ঠিকই বলেছেন । তারপর বললেন, আমাকে ইহসান সম্পর্কে অবহিত করুন । রাসূল (সাঃ) বললেনঃ ইহসান হলো, এমনভাবে ইবাদত-বন্দেগী করবে যেন তুমি আল্লাহকে দেখছ, যদি তুমি তাকে নাও দেখ, তাহলে ভাববে তিনি তো আমাকে দেখছেন । আগন্তুক বললেন, আমাকে কিয়ামত সম্পর্কে অবহিত করুন । রাসূল (সাঃ) বললেনঃ এ বিষয়ে প্রশ্নকারীর চাইতে যাকে জিজ্ঞেস করা হয়েছে তিনি অধিক অবহিত নন । আগন্তুক বললেন, আমাকে এর আলামত সম্পর্কে অবহিত করুন । রাসূল (সাঃ) বললেনঃ তা হলো এই যে, দাসী তার প্রভুর জননী হবে অর্থাৎ দাসী তার প্রভুকে জন্ম দিবে ; আর নগ্নপদ , বিবস্ত্র দেহ মেষ পালকদের বিরাট বিরাট অট্রালিকার প্রতিযোগিতায় গর্বিত দেখতে পাবে । উমর ইবনে খাত্তাব (রাঃ) বললেন যে, পরে আগন্তুক প্রস্হান করলেন । আমি বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম । তারপর রাসূল (সাঃ) আমাকে বললেন, হে উমর ! তুমি জান, এই প্রশ্নকারী কে ? আমি আরয করলাম, আল্লাহ ও তার রাসূল-ই সম্যক জ্ঞাত আছেন । রাসূল (সাঃ) বললেনঃ তিনি জিব্রাঈল । তোমাদের তিনি দ্বীন শিক্ষা দিতে এসেছিলেন । (মুসলিম)

কিয়ামতের দ্বিতীয় আলামত যেটা এখানে বলা হয়েছে , সেটা যে আরবদের সম্পর্কে বলা হয়েছে তাতে কোন সন্দেহ নাই এবং সেটাও ইতিমধ্যে সত্যিতে পরিণত হয়েছে । মধ্যপ্রাচ্যের দিকে তাকালে তা সহজেই বুঝা যায় ।

সুতরাং কেয়ামত সম্পর্কিত মহানবী (সাঃ) অপর বাণীগুলোও যে সত্যে পরিণত হবে তাতেও কোন সন্দেহ নাই । বিশ্বের চলমান ঘটনাগুলো যেন ধীরে ধীরে বিশ্বকে কেয়ামতের দিকেই নিয়ে যাচ্ছে । আল্লাহ আমাদের এই ফেতনার যুগে ঈমানকে ঠিক রাখার তৈাফিক দান করুন ।



Click This Link



http://www.msnbc.msn.com/id/22441355/

Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪২
১৫টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×