somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জিয়ার চেতনা - মুজিব চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ সকাল ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কুরআন শরীফে আল্লাহ বলেছেন যে- তিনি সব গুনাহ ক্ষমা করবেন কিন্তু শিরক বা মূর্তিপূজার গুনাহ ক্ষমা করবেন না । এটা আমরা সবাই জানি কিন্তু আমরা বেশিরভাগ মুসলমান এর গভীরতাটা বুঝি না । মনে করি হিন্দুরা , খ্রীষ্টানরা মুর্তিপূজা করে আমরা তো করিনা । আমার খুব সরল প্রশ্ন - আমরা যারা আওয়ামী লীগ করি বা বি এন পি করি - তারা যে শেখ মুজিবের মাজারে গিয়ে ফূল দেই বা জিয়ার মাজারে ফূল দেই তারা কি করি - বাদ দিলাম শহীদ মিনারে ফূল দেয়ার কথা ? তারা বলবেন এটা তো মূর্তিপূজা না - এটা তো তাদেরকে স্নরণ করা হয় - তাদের জন্য দোয়া করা হয় ।

আমার খুব সরল প্রশ্ন -আপনারা এটা কোথায় পা্ইছেন - এই যে মানুষে কবরে ফূল দেয়ার রীতি এটা কোথা থেকে আসলো ? নবী (সাঃ) এর কবরে গিয়ে কি মানুষ ফূল দেয় ? না পিতা - মাতার কবরে গিয়ে ফুল দেয়া হয় ? আছে কোথাও - কোন আলেম বলছে এটা করা উচিত ? তাহলে কেন করেন ?

তারপর বলতে চাই যে - এই যে শহীদ জিয়ার চেতনা বা মুজিব চেতনা -- অথবা মুক্তিযুদ্ধের চেতনা - এই চেতনা জিনিষটা কি ? এটা কি কোন আইডিয়া বা পদ্ধতি ? উনারা দুজনই বিশিষ্ট মানুষ ছিলেন - আমি উনাদের কে অসম্মান করছিনা - কিন্তু উনাদের নামে চেতনাটা কি আসলে কি ? আমরা কেন জিয়া বা মুজিবের নামে মাঠে লড়াই করব বা আন্দোলন করব ? তারা নবী বা সহাবাীদের থেকেও বড় হয়ে গেলেন নাকি যে - তাদের কবর পাকা করে রাখতে হবে - আর প্রতি বছর ফূল দিতে হবে ? আপনার কথা এবং কাজ দিয়ে কিন্তু আপনি আপনার ঈমানের পরিচয় দিচ্ছেন - কাকে আপনি ভালোবাসেন আর কার প্রতি আপনার আনুগত্য ?

মুখে বলছেন যে - আল্লাহ আমার প্রভু আর নবী (সাঃ) আমার নেতা ও আদর্শ আর কাজে কর্মে করছেন তার বিপরীত , তাহলে হাশরের মাঠে কিভাবে জবাব দিবেন ?

মহানবী (সাঃ) বলেছেন যে - শয়তান তোমাদেরকে প্রকাশ্যে মূর্তিপূজা করাতে পারবেনা তবে সে তোমাদেরকে গোপন শিরকে নিযুক্ত করে দিবে । আর এই গোপন শিরকের মধ্যে এগুলো কি পড়েনা ? জিয়ার চেতনা - মুজিব চেতনা ?

আজকে একুশে ফেব্রুয়ারী নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে - এটা তো বলা যায় যে এক ধরনের পূজার সমতূল্য । শয়তান কিন্তু খুবই ধূর্ত্ এবং খূবই সূক্ষভাবে মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যায় । যার ঈমানই থাকলোনা - যে আল্লাহকে স্রষ্টা মানলো কিন্তু তার হুকুম মানলোনা - সে তো তার সারা জীবনের কর্মকেই ধ্বংস করে দিল !

আপনি যখন জিয়ার চেতনা - মুজিব চেতনা আর মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বুদ থেকে আল্লাহ রাসূলের হুকুম থেকে দূরে থাকছেন - যার পরিণতিতে ঈমানকে খুবই সস্তায় বিলিয়ে দিচ্ছেন - এর পরিণাম যে কত ভয়াবহ তা বোধ হয় আচ করতে পারছেন না । হাশরের মাঠে যখন হিসাবের খাতা খোলা হবে আর দেখবেন যে - পুরাই মাইনাছ আর আল্লাহ পাক যদি তখন আপনাকে বলেন যে- তোমারে সৃষ্টি করলাম আমি , রুজি দিলাম আমি আর প্রতিপালন করলাম আমি আর তুমি কিনা জী্বন পার করে দিলা জিয়া - মুজিব এর চেতনাকে বাস্তবায়ন করা নিয়ে ? আমি কুরআন ও হাদিস দিছিলাম সাজিয়ে রাখার জন্য ? তো যাও জিয়া - মুজিব থেকে তোমার কর্মের পাওনা বুঝে নাও । তখন কি আপনি এজন্য আল্লাহ কে দোষ দিতে পারবেন ?
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×