somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সেলিনা জাহান প্রিয়া
আমি সেলিনা জাহান প্রিয়া , জন্ম পুরান ঢাকা, নাজিরা বাজার , নানা বাড়িতে ।বাবার বাড়ি মুন্সী গঞ্জ , বড় হয়েছি ঢাকা ।স্বামীর বাড়ি কিশোরগঞ্জ ।ভাল লাগে ঘুরে বেড়াতে , কবিতা , গল্প , উপন্যাস পড়তে অজানাকে জানতে । ধর্ম বিশ্বাস করি কিন্তু ধর্ম অন্ধ না ।

ধারাবাহিক গল্প অ-মানব । (০২ পর্ব )

০৩ রা জানুয়ারি, ২০১৬ ভোর ৪:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


----------------------সেলিনা জাহান প্রিয়া ---------------------------

সামছু পুলিশ কে একটা গাড়ি তাঁর বাসায় নামিয়ে দিয়ে গেল ।
ঘরে আশা মাত্র তাঁর স্ত্রী আলেয়া বেগম এসে বলল
-- কি গো তোমার কে এত বড় গাড়ি নামিয়ে দিয়ে গেল । ড্রাইভার সালাম দিল ।
ঘটনা কি? আমি কিন্তু জানালা দিয়ে দেখছি ।।
-- আরে তেমন কিছু না। যেই কাজে গিয়েছিলাম তাতে ১২০ টাকা লস ।
-- জিবনে প্রথম থেকে যদি তুমি এমন হিসাব করতে তাহালে আজ একটু ভাল থাকতে
তোমার দুই ভাই এখন বাড়ি কিনছে । আর তুমি চাকুরি শেষ করে কি যে টাকা
পাইবা ।
-- থাম তো আলেয়া সব সময় আমার ভাই বোন নিয়া কথা বলবা না। আমার
কাজ আমি করেছি । তারা যদি আমাকে না করে সেটা তাদের ব্যাপার ।
-- হ উচিৎ কথা বললে বউ ভাল না। তা ছেলে রেজাল্ট দিলে যে কলেজে ভর্তি টাকা
টাকার জন্য তো আবার আমার ভাইদের কাছে হাত পাতবে ।
-- আলিয়া তুমি নিজেও খুব অসুস্থ । তোমার অপারেসান আগে করাব ।
-- সেই তো আমার ভাইদের কাছে হাত পাততে হবে ।।
-- না আমি আর কারো কাছে হাত পাতবো না। চিন্তা করছি আমার অফিস থেকে
ফাণ্ড থেকে টাকা তুলে নেব ।
এই হল সামছু পুলিশের সংসার । স্বামী স্ত্রী সারা ঝগড়া বেশী করে কিন্তু দু জন দুজন কে ভাল বাসে বেশী ।। সামছু পুলিশ থানায় আসছে বিকালে ।। ওসি সাব তাকে তাঁর রুমে ডেকেছে । সামছু পুলিশ ছালাম দিয়ে ওসি সাবের সামনে দারায় ।
-- মিঃ সামছু আপনি নাকি একটা মানি ব্যাগ পেয়েছেন রাতে ।
-- না স্যার আমি পাই নাই । এস এই রফিক স্যার ফেলে দিয়েছিল । আমি সেটা নেই ।
-- তা মানি ব্যাগটা কোথায় ?
--- স্যার যার ব্যাগ তাকে দিয়ে এসেছি ।
--- কিন্তু এটা তো থানায় জমা দেয়া উচিৎ ছিল ।
-- জি স্যার । দেয়া উচিৎ ছিল ।।
-- তা সামছু কত টাকা পেলেন ব্যাগে ।
-- স্যার আমি ভাগে ১৮০ টাকা পাই ।
-- ভাল একজন পকেট মারল । আপনারা ভাগাভাগি ।। যাই হোক রাতে আজ আপনার একটা কাজ
আছে । আমাকে না বলে কোথাও যাবেন না।
সামছু পুলিশ সালাম দিয়ে ওসি সাবের রুম থেকে বের হয়ে মনে মনে বলতে লাগলো । বেশী টাকা হলে না জানি স্যার আজ কি বলত । পুলিশে চাকুরি কেউ কাউকে বিশ্বাস করে না। থানায় কত মানুষ আসে কত মানুষ যায় । যার জ্ঞান বেশী সেই মাল কামায় ।
সন্ধ্যা ৭ টা সামছু পুলিশ দেখে রাতের সেই পাগল টা কে এক দারগা ধরে নিয়ে এসেছে ।। সামছু দেখল
পাগল চুপ করে আছে । অনেক শীত । কিন্তু সে চিন্তা মুক্ত ভাবে আছে । সামছুর পুলিশ ভাল করে দেখল
সুক্কুর দারাগা ধরেছে । সামছু জানে ঐ দারগার ব্যভার ভাল না। লকাপে ভিতেরে নিতে রাখলও ।
সামছু পুলিশ সুজা ওসি স্যারের রুমে গিয়ে বলল
- -স্যার থানা কি পাবনা হয়ে গেল
-- ওসি কেন ? পাবনা হবে কেন ।
-- এই যে স্যার দেখুন গত রাতে একটা ভাল পাগলের সাথে দেখা । খুবেই অন্য রকম পাগল । এখন
দেখি সুক্কুর স্যার তাকে ধরে আনছে । লোক টা পাগল কিন্তু জ্ঞানী ।
--- ওসি সাব একটু হেসে বলল সামছু তুমি একজন ভাল মানুষ । পাগল কি আবার ভাল হয় ।
-- হয় স্যার ভাল হয় । তাঁর শীত গরম নাই । এই যে স্যার আমাদের কত শীত কিন্তু সে খালি পায়ে
একটা পাতলা জামা পড়ে থাকে । তাঁর কথা সুনলে মন ভড়ে যায় । রাতে যে ভাগে ১৮০ টাকা পেলাম
টা থেকে তাকে পঞ্চাশ টাকা খাইয়ে দিলাম ।
--- সামছু তুমি বলেছ যে ও ভাল পাগল । কিন্তু শীত গরম তাঁর কাছে সমান । আচ্ছা দেখি কোন পাগল।
এই সুক্কুর সাহেব কে ডাকেন তো ।
সুক্কুর সাহেব সালাম দিয়ে বলল স্যার ডেকেছেন ।
-- হ্যা ডেকেছি । কোন পাগল কে ধরেছেন । কি বিষয় ।
-- স্যার ধরেছি ঠিক আছে । লোক টা মতলব বাজ ।
-- কি করে বুঝলেন যে মতলব বাজ ।
--- স্যার রাস্তার মাঝ খানে দাড়িয়ে জ্যাম লাগিয়ে রেখেছে । আমি অনেক বার তাকে সরতে বলি সরে
না। পড়ে আমি জোর করে গাড়িতে তুলি । গাড়িতে তুলার পড় বলে । বলে যা হবার তা হবে আমি
বাধা দেয়ার কে ।
--- কোন এলাকা থেকে ধরলেন ।
--- মগ বাজার মোর থেকে ।। এই তো স্যার ১০ মিনিট আগে । ঐ এলাকায় আমার ডিউটি । ঐ পাগল বেটা রাস্তা জ্যাম লাগাইতেছিল তাই ধরে থানার লকাপে রেখে গেলাম ।।
-- আচ্ছা অকে নিয়ে আসেন । এর মধ্য ওয়্যারলেস বার্তা এলো ওসি কাছে মগ বাজার রেল গেইটে ট্রেনের সাথে যাত্রী বাসে ধাক্কা বেশ কিছু মানুষ এই মাত্র মারা গেল । টেলিভিশনে দেখাছে । ওসি সাহেব
চিৎকার দিয়ে বলল অহ আল্লাহ্‌ সুক্কুর সাহেব আপনার ডিউটি এলাকায় দুর্ঘটনা । আপনাকে ডিউটি রেখে কে আসতে বলল পাগল ধরে ।।
সামছু পুলিশ বলল - স্যার দেখলেন তো পাগল জানতো ঐ খানে কিছু হবে। ওসি সাহেব অবাক হয়ে বলল
কার মধ্য কি আছে আল্লাহ্‌ জানে । কিন্তু সুক্কুর দারগা তাঁর ডিউটি ফেলে আশা উচিৎ হয় নাই । যাই হোক সামছু এই নাও কিছু টাকা ঐ পাগল কে ভাল কিছু খাবার এনে দাও । আমি দুর্ঘটনা পরিদর্শন করে
ওর সাথে দেখা করবো । লকাপ থেকে বের করে ওকে আমার পাসের রুমে বসাও ।।
সামছু পুলিশ লকাপের সামনে গিয়ে পাগল ভাই আসেন বাহিরে ।লকাপ থেকে বের করে ওসি সাহেবের পাসের রুমে নিয়ে যায় । সব অন্য পুলিশ এই মানুষ টার দিকে চেয়ে দেখছে । খুব শান্ত ভাবে হেটে গিয়ে
একটা চেয়ারে বসে দেয়ালের টিকটিকির দিকে তাকিয়ে বলল - আমি ভাল আছি তুই যা । বাহ টিকটিকি চলে গেল । একজন পুলিশ হেসে বলল সামছু তুমি পাগল হবে কবে ।। সামছু কিছু বলতে চাইলে পাগল লোকটা বলে পুলিশ ভাই তারাই বলে বেশী যারা জানে কম । অনেকেই পাগল কে দেখছে । এর মধ্য বেশ ভাল খাবার চলে আসলো । কারন সে এখন ওসি সাহেবের মেহেমান । সামছু পুলিশ বলল
--- পাগল ভাই আমি কিন্তু মানি ব্যাগটা ফিরত দিয়ে আসছি । ভদ্র লোক কফি খাইয়লেন । নিজের
গাড়ি দিয়ে বাসা পর্যন্ত পৌঁছে দিলেন ।
--- পাগল বলল পুলিশ ভাই কেবল গাছ লাগালেন । ফল আসতে তো একটু সময় নিবে ।
--- পাগল ভাই আপনার সাথে কি সুক্কুর স্যার কোন খারাপ আচারন করেছে ।
--- পাগল হাসিয়া কইলো , পুলিশ ভাই জলন্ত কয়লা হাতে নিলে হাত পুড়ে এর শীতল অবস্তায় নিলে হাত
কালো করে । আমি মানুষ হলে ব্যবহারের কথা চিন্তা করিতাম । যে হেতু আমি প্রানি আর প্রানিদের
সাথে কেউ ভাল ব্যবহার করে না । মানুষ যে গাছের ছায়ায় বসে সুযোগ পেলে সেই গাছের ডাল
ভাঙ্গে ।

চলমান-----------------------------

সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:১৬
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×