
নেতা কে যদি প্রশ্ন করি ! তোমার পেশা কি?
নেতা তাঁর শান্ত মেজাজে বলে রাজনীতি !
নির্লজ্জের মতো এখন সব পেশার মানুষ গুলো
রাস্তার টুকাই কিম্বা দালাল বা বেশ্যার মতো
উত্তর দেয় রাজনীতি আরে রাজনীতি ।
নির্লজ্জের মতো দাঁত বের করে হাসি দেয়
বলে রাজনীতি ।
আরে এটা আবার কি ? পেশা নাকি
চাকুরী নাই জমি নাই কোন ব্যবসা নাই
তবু আছে তাদের টাকা কাড়ি কাড়ি
তবে এটা পেশা নয় তো কি ?
শুনেছি বেশ্যার ও লজ্জা আছে
চোরের ও ধর্ম আছে !
মুচির ও জ্ঞান আছে !
আচ্ছা তো রাজনীতিতে কি আছে ?
আরে আছে , চাপা আছে , অভিনয় আছে
নাচ গান ধর্ম কর্ম এখন তো সব রাজনীতি ।
তাহলে এত কষ্ট করে যাত্রা দেখি কেন ?
তিন ঘণ্টা বসে সিনেমা দেখি কেন ?
রাজনীতি তোমাকে দেখলেই তো হয় !
কি বল রাজনীতি ?
তোমার কথাতে মোটেও লজ্জা পাই না
ছল ছাতুরি ধান্ধাবাজি নামেই হল
রাজনীতি ভাই রাজনীতি
এ পথে দারুন মজা ! গুরু শিস্য হয় খেলা
বলা চলে দারুন গ্যাঁজার মেলা !
যার হাতে কলকি সেও টানে সবার
শেষের জনও একটু হলে ধুয়া গিলে
এটা রাজনীতি ভাই রাজনীতি
তুমি যদি পেশা জিগাও
আমি কি আর বলতে এখন !
লজ্জা পাই ।
লজ্জা থাকলে কি আর রাজনীতি করি মশাই
সর্বশেষ এডিট : ২৫ শে জুন, ২০১৬ সকাল ৮:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



