somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

২০১৪ টি২০ বিশ্বকাপে অনিশ্চিত খুলনা স্টেডিয়াম

০৮ ই আগস্ট, ২০১৩ সকাল ৭:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৪ সালে অনুর্ধ্ব ১৯ ক্রিকেট চ্যাম্পিয়নশীপের আয়োজক দেশ ছিলো বাংলাদেশ। ১৬ টি দল ৪টি গ্রুপে বিভক্ত হয়ে খেলেছিলো। চারটি ভেন্যু ছিলো বগুড়া, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা। ডি গ্রুপের সবগুলো খেলা আয়োজনের দায়িত্ব ছিলো খুলনা বিভাগীয় স্টেডিয়ামের।

২০১৪ সালের টি২০ বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব বাংলাদেশের। প্রস্তাবিত ভেন্যুগুলো ছিলো ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও সিলেট (নির্মানাধীন)। মহিলা কাপের খেলাগুলো হবে কক্সবাজার স্টেডিয়ামে। অথচ কিছুদিন আগে খুলনা স্টেডিয়াম কে বাদ দেয়া হয়েছে ভেন্যু তালিকা থেকে। কারন, এতগুলো দলের থাকার মত পর্যাপ্ত হোটেল নেই খুলনা। হাস্যকর একটা কথা, চারটি ক্রিকেট দল ও মিডিয়াকর্মীদের থাকার মত পর্যাপ্ত হোটেল নেই খুলনায়। সিলেট স্টেডিয়ামের নির্মান কাজের অগ্রগতি খুব ধীর। কক্সবাজারে এখনো কাজ শুরু হয়নি স্টেডিয়ামের। শোনা যাচ্ছে, কক্সবাজারে অস্থায়ী ভাবে স্টেডিয়াম করে খেলা চালানো হবে। মাঝখানে একবার শোনা গিয়েছিলো, ২০১৪ সালের বিশ্বকাপের আয়োজকের দায়িত্ব ভারতকে দিয়ে দেয়া হচ্ছে। কারন, অবকাঠামোগত উন্নয়ন কাজের ধীরগতি।

আমার জানামতে খুলনায় ৫টি আন্তর্জাতিক মানের হোটেল আছে। আরো একটি নির্মানাধীন। ২টি হোটেল আছে যাদের একটু সংস্কার করলেই আন্তর্জাতিক মানের সেবা পাওয়া সম্ভব। কয়েক মাস আগেই খুলনায় হয়ে গেল টেস্ট ভেন্যু হিসেবে স্বীকৃতি। খুব ভালো ভাবেই একটি গ্রুপের সবগুলো ম্যাচ সফল ভাবে আয়োজনের সামর্থ্য খুলনা আছে। খুলনার মাঠে বাংলাদেশে রেকর্ড খুবই ভালো। এখন পর্যন্ত হারেনি এই মাঠে বাংলাদেশ। তাহলে কেন খুলনাকে সরিয়ে দেয়া হলো ভেন্যু তালিকা থেকে?

বারে বারে প্রতিক্ষেত্রে খুলনা কেই কেন বঞ্চিত হতে হবে? খুলনার মানুষ সহজ সরল বলে? খুলনার মানুষ আন্দোলন করেনা, এই জন্য? চাপা অনেক ক্ষোভ জমে আছে এই বঞ্চনার বিরুদ্ধে। ২০১১ সালে বিশ্বকাপে ভেন্যু হিসেবে চট্টগ্রাম ও অনিশ্চিত ছিলো। আন্দোলন করে চট্টলাবাসী আদায় করে নিয়েছিলো তাদের অধিকার। এখন সময় এসেছে খুলনাবাসীর। আমরা চাই খুলনার টি২০ বিশ্বকাপের খেলা হবে। না হলে আন্দোলন, সকল খুলনাবাসী আমাদের পাশেই থাকবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×