somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ট্রানজিট ও করিডোর

২৪ শে নভেম্বর, ২০১৪ বিকাল ৩:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকের বিষয় ট্রানজিট ও করিডোর। প্রথমেই আমরা জেনে নিই ট্রানজিট কী?

যদি কোন দেশ দ্বিতীয় একটি দেশের ভিতর দিয়ে তৃতীয় আরেকটি দেশে মালামাল পরিবহন করতে চায় বা করে তাহলে দ্বিতীয় দেশটিকে প্রথম ও তৃতীয় দেশের জন্য ট্রানজিট পাথ বলা যেতে পারে। উদাহরন স্বরূপ, ভুটান বাংলাদেশ থেকে মালামাল আমদানী করতে চায়, কিন্তু ভুটানের কোন সমুদ্রসীমা নেই আবার বাংলাদেশের সাথে কোন স্থলসীমা ও নেই। বাংলাদেশ ও ভুটানের মাঝে আছে ভারতের স্থলভূমি। এখন ভারতের অনুমতি সাপেক্ষে ভারতের ভূমি ব্যবহার করে বাংলাদেশ থেকে ভুটানে মালামাল পরিবহন করা হলে ভারত বাংলাদেশ ও ভুটান উভয়ের জন্য ট্রানজিট হিসেবে বিবেচিত হবে।

এবার আসা যাক করিডোরের ব্যাপারে। করিডোর নিজ দেশের এক অংশ থেকে অন্য অংশে যাবার জন্য ব্যবহৃত ভূখন্ড, যা দ্বিতীয় আরেকটি দেশের আয়ত্ত্বাধীন। আবার ভারত বাংলাদেশের উদাহরন দেই। ধরা যাক, ভারতের কলকাতা থেকে ত্রিপুরার আগরতলায় কিছু মালামাল পরিবহন করতে হবে। এখন ভারত যদি নিজের ভূখন্ড দিয়ে এই মালামাল পরিবহন করতে চায় তাহলে তাকে দার্জিলিং, মেঘালয়, আসাম পার হয়ে আগরতলায় নিয়ে আসতে হবে যার পরিবহন খরচ হবে অনেক। অন্যদিকে ভারত যদি বেনাপোল দিয়ে ঢাকা, কুমিল্লা হয়ে সেটা আগরতলায় নিয়ে যায় কিংবা চট্টগ্রাম বন্দর থেকে কুমিল্লা দিয়ে আগরতলায় নিয়ে যায়; পরিবহন খবর নেমে আসবে এক-তৃতীয়াংশে। এই ক্ষেত্রে ভারত বাংলাদেশ কে তার পণ্য পরিবহনের জন্য করিডোর হিসেবে ব্যবহার করছে।

ট্রানজিট যেকোন দেশের জন্য লাভজনক হলেও করিডোর অনেক ক্ষেত্রেই বিপজ্জনক হয়ে ওঠে। বিশেষ করে দেশের দূর্গম অংশে যদি কোন বিদ্রোহী গ্রুপ থেকে থাকে তাদের দমন করার জন্য অস্ত্রশস্ত্র পাঠানোর ক্ষেত্রে করিডোর ব্যবহার করা হলে দ্বিতীয় দেশটিকে বিদ্রোহীদের টার্গেটে পরিণত হবার চান্স থাকে।

মিডিয়ার বহুল প্রচারের কারনে আজকাল ভারতের করিডোর টার্ম টি ট্রানজিট হিসেবে মানুষের মুখে মুখে। ভারত আমাদের দেশকে করিডোর হিসেবে ব্যবহার করে তার পূর্বাঞ্চলীয় সেভেন সিস্টার্স এর বিদ্রোহীদের দমন করতে চায়, কিন্তু সম্পূর্ণ ব্যবসায়িক উদ্দেশ্যে বাংলাদেশ ভুটানের/নেপালের করিডোর হিসেবে ব্যবহৃত হতে চায়না। কারন নেপাল ভুটান বর্তমানে ভারতের কলকাতা বন্দর ব্যবহার করে, এতে করে ভারতের প্রচুর লাভ হয় এবং নেপাল ভুটানের পরিবহন সংক্রান্ত জটিলতা বাড়ে। বাংলাদেশের মংলা বন্দর ব্যবহারে নেপাল ভুটানের পরিবহন খরচ অর্ধেকে নেমে আসার সম্ভাবনা আছে।
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষাকে না বলুন। মাদ্রাসা শিক্ষা বন্ধ করুন।

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪২

শুধু ভারত বিদ্বেষই না।

মাদ্রাসাগুলোতে কোনও ব্যতিক্রম ছাড়াই মোল্লারা ইসলামের দোহাই দিয়ে,

/নিজের দেশ তথা নিজের জন্মভূমি বাংলাদেশের প্রতি বিদ্বেষ করা শেখায়।

/মোল্লারা তাদের মাথায় এই ধারণা খুব অল্প বয়সেই ঢুকিয়ে... ...বাকিটুকু পড়ুন

যারা ব্রয়লার মুরগী খায় তারা সমকামী

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩


ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর... ...বাকিটুকু পড়ুন

শেইপ শিফটার ৩ - মাছ কন্যা

লিখেছেন হুমায়রা হারুন, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৯


২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।... ...বাকিটুকু পড়ুন

আপনার নাফসকে আচ্ছা করে টাইট দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৫৭

মানুষের ভিতরে এমন একটি অংশ আছে, যা মানুষকে খারাপ কাজ করতে উদ্বুদ্ধ করে, খারাপ কাজের বুদ্ধি দেয়। ইসলামী পরিভাষায়, আমরা মানুষের এই অংশকে নফস বলি। আপনি খারাপ কাজ থেকে দূরে... ...বাকিটুকু পড়ুন

যে পথ ধরে রথো রাফি হেঁটে যেতেন: চলে গেলেন ব্লগার রাফি

লিখেছেন শরৎ চৌধুরী, ২২ শে অক্টোবর, ২০২৬ রাত ৯:০৩

কবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন

×