somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কাউবয়/লেসবিয়ান/ব্লগার!!!!!!!

০৭ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


কাল থেকে মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে এই কৌতুকটা আর আমি মনে মনে হাসছি। ব্লগে হাসি মজা নাই- সবাই খুব সিরিয়াস ভঙ্গীতে ব্লগিং করছেন।
কৌতুকটা ২০০৯ সালে একজন ব্লগারের( তিনি ১৩ সাল থেকে হার্ড ডিস্ক খালি করে বসে আছেন) ব্লগ থেকে ধার নেয়া।
ক বারে এক বুড়ো কাউবয় বসে আছে, পুরো কাউবয় সাজে। এক তরুনী এসে তা সামনে কফির কাপ নিয়ে বসল;
-তুমি কি সত্যিই কাউবয়?’ সে জিজ্ঞেস করল
কাউবয় বলল আসলে আমি আমার সারা জীবন কাটিয়েছি খামারে। গরু পেলে বড় করেছি, বুনো ঘোড়া পোষ মানিয়েছি, ভাঙ্গা বেড়া সারিয়েছি… মনে হয় আমি একজন কাউবয়।‘ একটু থেমে সে উল্টো জিজ্ঞেস করল সামনে উপবিষ্ঠ তরুণীকে-‘ তা- তুমি?’
তরুণী উত্তর দিল- আমি একজন লেসবিয়ান।
-মানে? বুড়ো কাউবয়- লেসবিয়ানের অর্থ জানে না।
-সারাদিন আমি মেয়েদের চিন্তা করি। ঘুমোতে যাবার সময় আমি মেয়েদের নিয়ে ভাবি-ঘুম থেকে উঠেও তাই। আমি যখন খাই, টিভি দেখি, ব্যায়াম করি, ঘুরে বেড়াই তখনো আমি মেয়েদের নিয়ে ভাবি।‘ এ কথা বলে মেয়েটা কফি শেষ করে বিদায় নিয়ে চলে গেল।
কাউবয় তব্ধা মেরে আছে। সে চিন্তাভাবনার খেই হারিয়ে ফেলেছে।
খানিক বাদে আরেকজন তরুণী এসে বসল তার সামনে।
বুড়ো কাউবয়কে দেখে সে বেশ উৎফুল্ল হয়ে জিজ্ঞেস করল,
-হাই, তুমি কি সত্যিই একজন কাউবয়?’
কাউবয় বিষন্ন মুখে বলল,’ আমি সারারটা জীবন তা-ই জানতাম, কিন্তু একটু আগে টের পেয়েছি আমি আসলে একজন’লেসবিয়ান!!!
-----------------------------------------------------
-আমি ঘুমোতে যাবার আগে শেষবারের মত ব্লগে ঢুঁ দিয়ে নিই। ঘুমোতে যেতে যেতে চিন্তা করি ব্লগ নিয়ে। ভোরে ঘুম থেকে উঠেই মোবাইলটা টুস করে অন করে ব্লগে একটু চোখ বুলিয়ে নিই। সারাদিন কাজ কিংবা আকাজের সময় ঘুরে ফিরে ব্লগ নিয়ে ভাবি; কোন পোস্টটা পড়ব? কোনটায় কি মন্তব্য করব? পরের পোস্টটা কি বিষয়ে দিব-হার্ড ডিস্ক হাতড়ে হাতড়ে দেখি আর কিছু অবশিষ্ঠ আছে কিনা?
অবশেষে কিছু একটা পেলে, দিব কি দিব না দোলাচাল, ব্লগারেরা কে কি মন্তব্য করবে এই নিয়ে ভীষন টেনশন!!! সুযোগ পেলেই নিজের ঘর ঘুরে ঘুরে মন্তব্য আর লাইক দেখি।
সব সময়ই ব্লগ আর ব্লগিং নিয়ে ভাবি। ভেবে চিন্তে উত্তর দেই। আবার সেগুলো নিয়ে টেনশন করি- কে কি রিয়েক্ট করে এই ভেবে!
অবশেষে কালকে আমি টের পেয়েছি আমি ব্লগার-এতদিনে জানলাম আমি আঁসল ব্লগার! ওয়াও

• এইটা একটা জাস্ট ফান পোস্ট- দয়া করে কেউ হুঁল ফোটাবেন না
সর্বশেষ এডিট : ০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৩:১৯
৫০টি মন্তব্য ৪৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

সাবধান, এই ফলগুলো খাওয়ার আগে সচেতন হোন।

লিখেছেন জীয়ন আমাঞ্জা, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:২২

আজ কথা বলব একটা ভিন্নধর্মী সচেতনার বিষয় নিয়ে।
আপনারা অনেকেই জানেন, আপেলের বীজ বিষাক্ত, বেশি পরিমাণে খেলে মানুষ মারা যায়। কখনও ভেবেছেন, কেন মারা যায়? ঘটনাটা আসলে কী?

এর মূলে আছে Amygdalin... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতি পদে আনভীর সোবহানকে দেখতে চাই।

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৪২


সায়েম সোবহান আনভীর। এক বিশাল বিজনেস টাইকুন, বসুন্ধরা গ্রুপের যোগ্য কান্ডারী। আহা, কী তার ব্যক্তিত্ব! দেখতে যেমন সুন্দর, চরিত্রও যেন মাশাআল্লাহ্ ফুলের মতো পবিত্র। আর বসুন্ধরা গ্রুপের কথা তো... ...বাকিটুকু পড়ুন

জুলাই/ঝুলাই

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৯



আমরাই মারবো,লাশ করবো গুম,
আমরাই জানাবো শোক!

আমরাই বলবো , গলা ফাটা চিৎকারে-
ওরা ছিলো আমাদেরই লোক॥

আমরাই বাঁধাবো দু’তরফা দাঙ্গা,
... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

×