সম্প্রতি টেলিকম কোম্পানি বাংলালিংক এর একটি বিজ্ঞাপণ চিত্রের আবহে যে গানটি বাজে তা হল-
“চাইলে দিয়ে দিব কলিজার হাফ
বন্ধুর বেলাতে সব দোষ মাফ
মাস্তিতে ফুর্তিতে গলা ছেড়ে গাই
বন্ধুরা থাকলে জিতবে সবাই||
ফেইসবুক হোয়াটস এপ ভাইবার স্কাইপ
ফ্র্যান্ডের পোস্ট মানে বারবার লাইক||
দুষ্টামি বাঁদরামি ছাড়বেনা পিছু
এক একটা দিন হবে নতুন কিছু,
হরদম হৈ চৈ কি যে মজা ভাই
নতুনের জোশ আর কিছুতেই নাই”
এখানে বন্ধুত্বকে অনেক উপরে দেখানো হয়েছে। অনেক তরুণদের কাছেও জনপ্রিয় হয়েছে গানটি। বন্ধু থাকবে। বন্ধুত্ব থাকবে। তাতে কোন সমস্যা নাই। তবে বন্ধুর অবস্থা যেন এ রকম না হয় যার বর্ণনা এভাবে এসেছে।
বলা হচ্ছে,
তাদের (জান্নাতীদের) একজন বলবে, “দুনিয়ায় আমার ছিল এক বন্ধু,
সে আমাকে বলতো, তুমিও কি সত্য বলে মেনে নেবার দলে?
যখন আমরা মরে যাবো, মাটির সাথে মিশে যাবো এবং অস্থি পিঞ্জরই থেকে যাবে তখন সত্যিই কি আমাদের শাস্তি ও পুরস্কার দেয়া হবে?
তোমরা কি দেখতে চাও সে এখন কোথায় আছে?”
এ বলে যেমনি সে নিচের দিকে ঝুঁকবে তখনই দেখবে তাকে জাহান্নামের অতল গভীরে।
এবং তাকে সম্বোধন করে বলতে থাকবে, “আল্লাহর কসম, তুই তো আমাকে ধ্বংসই করে দিতে চাচ্ছিলি।
আমার রবের মেহেরবাণী না হলে আজ আমিও যারা পাকড়াও হয়ে এসেছে তাদের অন্তর্ভুক্ত হতাম।
(সূরা-আস্ সাফফাত, আয়াত- ৫১ থেকে ৫৭)
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১৫ দুপুর ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



