ভাবুন তো এমন একটি ক্যাম্পাসের কথা যেখানে আট দশটা ভার্সিটির মতো ছেলে-মেয়েদের মতো আনন্দ করার সুযোগ থাকবে না , ভার্সিটির ছাত্ররা ইউনিফর্ম পরে ক্লাস করবে, থাকবে অনেক নিয়ম-কানুন। কি ভাবতেই অবাক লাগছে তাইনা । এবার আর একটু ভাবিয়ে তুলি,কেমন…… আপনি ক্যান্টিনে বসে হয়তো চা গিলছেন এমন সময় আপনারি ফ্রেন্ড পিছন থেকে জড়িয়ে ধরে দেখাবে তৈরি নতুন কোনো অ্যাপস বা ওয়েবসাইট , কিংবা বিভিন্ন সময়ে তোলা ছবি নিয়ে সারা বছর চলতে থাকা ফ্রেমে বাঁধা জীবনের এক্সিবিশন ।
হ্যা এই আমাদের “মিলিটারি ইনস্টিটিউট অফ সাইন্স এন্ড টেকনোলজি” শত নিয়ম-কানুনের ভিতরেও আমাদের ক্যাম্পাসটি যেন আমাদের কাছে প্রাণের চেয়ে প্রিয় ।ক্যাম্পাসের একের পর এক সাফল্যের মধ্যে ছিলো MIST- মঙ্গল বারতা পোগ্রামিং কনটেস্ট ICPC তে একের পর এক সাফল্য অর্জন । কিন্তু এবারের পথ চলাটা একটু ব্যতিক্রম ভাবে কিছু প্রাণ-চঞ্চল মুখ আর ডেয়ারিং কিছু স্টুডেন্ট এর হাত ধরে উঠে আসছে ড্রোন , Spy Quad । বেশ কয়েকটি প্রতিষ্ঠান এর আগে ড্রোন তৈরি করলেও সার্ভার নিয়ন্ত্রিত আর মোবাইল নিয়ন্ত্রনযোগ্য ড্রোনের প্রস্তাবনা এই প্রথম বাংলাদেশে। আমাদের সফলতা পুরা দেশকেই সম্মান বয়ে এনে দিবে ।plz keep us in your prays

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


