অনেক টা সময় কেটে গেছে যেদিন শেষ দেখা হয়েছিল।
অনেক টা সময় কেটে গেছে যেদিন শেষ হাত ধরেছিলে।
অনেক টা সময় কেটে গেছে যেদিন বলেছিলে ভালো বাসি।
অনেক টা সময় কেটে গেছে যেদিন দেখেছিলাম তোমার মলিন হাঁসি।
অনেক টা সময় কেটে গেছে যেদিন কেঁদেছিলে গুমরে গুমরে।
অনেক টা সময় কেটে গেছে যেদিন বলেছিলে ভালো থেকো।
অনেকদিন পর হঠাত তোমার কথা মনে হল। আমি বড় স্বার্থপর তাই সবসময় তোমার কথা মনে রাখতে পারি না। তোমার কথা সবসময় ভাবতে পারি না। তার পরও একটা প্রশ্ন সবসময় আমার মনে থাকে চাইলেও ভুলতে পারি না: “কেমন আছো তুমি?“

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


