উত্তম কুমার সুচিত্রা সেন জুটির একটি নাম করা মুভি এই চাওয়া পাওয়া ।
আগের দিনের রোমান্টিক মুভি দেখার সময় মুখে যেন এক অদ্ভুত হাসি লেগেই থাকে।
হোক না সেটা সাদা কালো জমানা কিন্তু তাতে কি?
কত অসাধারন অভিনয় সাথে শালিনতা বজায় রেখে মুভি করা ।
এইসব মুভি না দেখলে সেগুলো বোঝাই যায়না ।
মুভি টা দেখার সময় মনে হতে পারে গল্প টি কত পরিচিত ।
এর কারন আজ থেকে ৫৬ বছর আগে করা এই মুভি এর কাহিনী নিয়ে তো
আরো অনেক মুভি , নাটক হয়েছে তাই ।
মুভি টার গল্প টা এরকম,
ধনী বাবার মেয়ের পাত্র পছন্দ না হওয়াতে পালিয়ে যাওয়া এবং পরবর্তীতে
গল্পের নায়কের সাথে পরিচয় হওয়া ।
মুভি টার সংলাপ গুলো ছিল শ্রুতি মধুর ।
অযথা কোন দৃশ্য ও ব্যাবহার করা হয়নি ।
না দেখে থাকলে দেখে ফেলুন উত্তম চিত্র চাওয়া পাওয়া ........................।।

সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৫ রাত ১০:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



