somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জঙ্গিদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা দেখে আমরা সন্দেহ করে সতর্ক হতে পারি

১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সীতাকুণ্ডের জঙ্গি আস্তানার খোঁজ পাওয়া সম্ভব হয় বাড়িওয়ালা সুভাষ দাশের বুদ্ধিমত্তার কারণে। প্রতিটি বাড়ির মালিক যদি এমন সচেতন হত তাহলে জঙ্গিদের নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যেত। এই জঙ্গি সমস্যা শুধু আইন শৃঙ্খলা বাহিনী বা সরকারের নয়। যে কোন সময় বাড়িওয়ালা জঙ্গি আশ্রয় দেয়ার কারণে বিপদে পড়তে পারেন। বিপদে পড়তে পারে তার প্রতিবেশীরাও। কাজেই তাদের নিজেদের স্বার্থেই খোঁজ-খবর রাখতে হবে তার প্রতিবেশী পরিবারের সম্পর্কে। একটু চোখ-কান খোলা রাখলে আমরা অনেক বিপদ থেকে দূরে থাকতে পারি। আমাদের জীবনটা ধীরে ধীরে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে। পাশের ফ্ল্যাটে কে আছে, কেমন আছে, কী করে তার কিছুই আমরা জানি না। জানার চেষ্টা করি না। একটা সময় শহরের মহল্লার প্রতিটি মানুষ কে কী করত সেট জানত। সবাই ছিল একটা সমাজ ভুক্ত সেটা গ্রামের মত ততটা শক্তিশালী যদিও ছিল না। আমরা দিন দিন আত্মকেন্দ্রিক হয়ে উঠেছি, অমানবিক হয়ে যাচ্ছি—প্রতিবেশীর কাপড়ে আগুন লেগেছে শুনে দরজা ভাল করে লাগিয়ে দেই(সত্য ঘটনা)। যে সমাজে মানবিকতা লোপ পায়, মানুষ স্বার্থপর হয়ে ওঠে সে সমাজ বিশৃঙ্খল হয়ে এক সময় বিলুপ্ত হয়। নয়ত অত্যাচারীরাই চিরকাল টিকে থাকত—সমাজ নৈতিকতার চর্চা করত না। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গিয়েছে। নিজেদের অস্তিত্ব রক্ষার্থে আজ আমাদের বন্ধুবৎসল, প্রতিবেশীর ভাল-মন্দের খোঁজ না নিয়ে উপায় নেই—হয়ত এটাই প্রকৃতির এক রকম প্রতিশোধ!

জঙ্গিদের কিছু কিছু বৈশিষ্ট্য আছে যা দেখে আমরা সন্দেহ করে সতর্ক হতে পারি। আগে তারা নারীদের যুক্ত করত না, আজকাল নারী, শিশুদের নিয়ে একটা পরিবারের মত থাকে। এরা নিজেদের মতের অনুসারীদের ভেতরেই বিয়ে করে। তাদের নিরাপত্তার স্বার্থে খুব ঘন ঘন বাড়ি বদল করে। তাই ভারি আসবাব বলতে গেলে থাকে না। এই বিষয়টি আমরা সহজেই লক্ষ করতে পারি। বাড়ি ভাড়া দেয়ার সময় জানা উচিত আগের বাড়ি কেন ছেড়েছে। আয়ত্তের ভেতরে থাকলে যেখানে ছিল খোঁজ নেয়া যায়। যদি দেখা যায় সেই বাসাতেও সে খুব কম সময় থেকেছে, তবে তাকে সন্দেহ করা যেতেই পারে। ব্যবসায়ের কথা বা যেটাই বলুক সন্দেহ হলে কর্মক্ষেত্রে খোঁজ –খবর করা দরকার। তবে এ কাজটি মূলত পুলিশই ঠিকঠাক মত করতে পারবে। বাড়ির মালিকের নিশ্চয়ই অন্য কাজ আছে। তবে সামর্থ থাকলে চেষ্টা করা উচিত।

জঙ্গিরা নিয়মিত কোনও চাকরি করে না। বেশির ভাগই বলে অমুক ব্যবসা করে। হয়ত এটা বলে তাদের বিভিন্ন সময় এটা-ওটা বহন করে বাড়িতে আনতে হয়। তাই কেউ যেন সন্দেহ না করে তার আগাম সতর্কতা। বিভিন্ন কার্টন, বস্তার টানাটানি করলে ব্যাপারটা খতিয়ে দেখা উচিত। এদের দুই শ্রেণি আছে কারও বাসায় তেমন কেউ আসেই না, আরেক শ্রেণির বাসায় হরদম অপরিচিত লোকের আনাগোনা থাকে। তবে দুটো বিষয়ে সব সময় মিল লক্ষ করা যায়—দরজা, জানালা সব সময় বন্ধ করে রাখে আর তারা কারও সাথে মেলামেশা করে না।

যে কেউ যখন তখন আমার বিপদে পড়ে যেতে পারি। আপনার পাশের ফ্ল্যাটে যদি বোমার গুদাম থাকে, আপনি কথটা ঝুঁকিতে আছেন একবার চিন্তা করে দেখুন। তাই শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর ছেড়ে দিলে চলব না। নিজেদের প্রয়োজনেই সুভাষ দাশের মত সচেতন হতে হবে । পিঠ আজ সবার দেয়ালে ঠেকে গিয়েছে।

ছবি - বিডিনিউজ২৪.কম
সর্বশেষ এডিট : ১৯ শে মার্চ, ২০১৭ রাত ১০:৩৩
২টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটা অপরাধ দশটা অপরাধের সুযোগ করে দিতে পারে ।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৪৩


রাড্ডা হাসপাতালে লুটপাট
ঢাকার মিরপুর এক নম্বরে রাড্ডা ক্লিনিকের ওপর দিয়ে যেন টর্নেডো বয়ে গেছে! গত ২৫ সেপ্টেম্বর রাতের অন্ধকারে ১৫০-২০০ জন দুর্বৃত্ত রাড্ডা ক্লিনিকের ভেতরে প্রবেশ করে রীতিমতো... ...বাকিটুকু পড়ুন

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×