শ্রাবণের যৌবনে
জলে ডুবে যাক সকল কাজ
তা চলতে থাকুক দিন ও রাত ।
নর্দমার জল উপচে পড়ু–ক সর্বত্র
ঝড় ফণা তুলুক সাপের মতো
একাকী কখনও বসে আছি,
একাকী কখনও শুয়ে আছি,
দৈনন্দিন যান্ত্রিকতার উর্ধ্বে
শত্রুহীন-মিত্রহীন
স্মৃতির এ্যালবামে নিজের ছবিই এখন
লাগছে বড় ঝাপসা ।
সব ঝাপসা করে এ শ্রাবণের যৌবনে
ঘোষনা করে একেকটি রাত ও দিনের ।
কেঁদে েকঁদে েরখে যায়
ভালোবাসার কদম্ব বনে ।।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



