somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার বাংলাদেশের বর্তমান রাজনীতি ও সাধারণ জনগণ

২২ শে জুলাই, ২০১৩ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুষ্টিমেয় কয়েকজন ছাড়া যারা টক শ তে এসে নীতি কথার বুলি আওড়ায় তারাই সব প্রধান দুই রাজনৈতিক দলের চামচা!!! আর দালাল!!! চামচামি আর দালালি না করলে এদের পেটে ভাত জোটে না। জনগণের সাথে নিত্য বাটপারি করছে প্রধান দুই রাজনৈতিক দল আর তাদের চামচারা। বাংলাদেশের প্রতিটা জায়গায় ওয়ার্ড থেকে শুরু করে সিটি কর্পোরেশন পর্যন্ত যাদের হাতে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার অপব্যবহার করে রাতারাতি আঙুল ফুলে কলাগাছ যেমন হচ্ছে তেমনি নিরীহ জনগণের উপর চলছে নীপিড়ণ ও নির্যাতন। বর্তমান প্রধান দুই রাজনৈতিক দল একই মূদ্রার এপিঠ ওপিঠ। আমরা সাধারণ জনগণ সবই বুঝি ও জানি তারপরেও সামনের নির্বাচনে আমরা ঐ দুই দল ছাড়া অন্য কোন দলকে ভোট দেব না। হায় রে জনগণ!!! এ দেশ আসলে সরকার চালায় না; এ দেশ চালায় ঈশ্বর। আপনি যদি ঈশ্বরে বিশ্বাসি না হোন তাহলে বুঝে নেন এ দেশ চালায় প্রকৃতি। এ দেশের, সমাজের, মানুষের (সা. জনগণ) জীবন যাত্রার মান উন্নয়ন সরকার করেনা। এ দেশের, সমাজের মানুষ (সা. জনগণ) নিজের চেষ্টায় দুঃখ কষ্ট সয়ে, কখনো অন্যায়ের প্রতিবাদ করে, কখনো না করে নিজের পরিবার, দেশ ও সমাজকে রক্ষা করে যাচ্ছে। আর ক্ষমতায় আসীন রাজনৈতিক দলে রা রাক্ষসের মতো গ্রাস করছে দেশের সম্পদ, মান-সম্মান। এ এক অদ্ভুত দেশ যেখানে একজন সকল ক্ষমতার অধিকারী; তিনি একই সাথে দলের প্রধান, প্রধান মন্ত্রী, আবার দেশের সকল সরকারি, বেসরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রধান (অলিখিত: তার হুকুমে সবই হয়)।

সব শেষে, একজন লোক প্রশাসনের ছাত্র হিসেবে একটি কথা সব সময়ই ক্ষমতাবানদেরকে বলে যেতে চাই; '' আপনাকে শুধু ক্ষমতাবান হলেই হবে না; মমতাবানও হতে হবে।''
৩টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

×