দিনান্তের শুরুতেই ঠোঁট পুড়ে গেল গরম চায়ে
ভূতুড়ে বিদ্যুৎ বিল এ কয়েক অংকের ঘর
তেলনুনের বাজার আর টেলিফোন বিল এ সর্ষে ফুল
উজবুক বাড়িওয়ালা ধরিয়ে দিয়েছে আর এক খানি বাড়তি পাতা
এন্সাইক্লোপেডিয়ার বাকি খণ্ডটাও হাতের কাছে
চালাক সময়ে মূর্খতার বাতিক ।
সামনের গলির সরলার ঘরে নাকি আজ বাহাস বসেছে
পুরুষে পুরুষে ধুন্ধুমার আর নারী পুরুষে উন্মাতাল
কবিতারা আজ আর মাত্রা মানে না
আমি কোন সাধু সন্যাসি ?
শ্রেষ্ঠত্তের প্রমান দিতে আমিও যাব সরলার বাড়ি ।
অকস্মাৎ মনে হল তোমার আজ মিসকল আসেনি
মিসকলেও আজকাল ভ্যাট বসাল নাকি ?
তোমার অনেক কথা আনকোট করেছি
ওগুলো আমার হয়ে থাক
বাজার গরম , বসিয়ে দেব কোথাও সময় বুঝে
কবিতারা আজ আর মাত্রা মানে না
আমি কোন সাধু সন্যাসি ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


